খবর লাইভ: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য দ্রুত হস্টেল খোলার নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার প্রেসিডেন্সির উপাচার্য অনুরাধা লোহিয়ার সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। এরপরই এই নির্দেশ শিক্ষামন্ত্রীর।
প্রায় এক মাস আন্দোলন চলছিল। বুধবার হিন্দু হস্টেল কার্যত ‘দখল’ করে নেন আবাসিকেরা। র, উপাচার্য শিক্ষামন্ত্রীকে জানান, হস্টেলের সুপার এবং সহ-সুপার পদের জন্য শিক্ষকদের থেকে আবেদন চাওয়া হয়েছে। কিন্তু পড়ুয়াদের আচরণে কেউই দায়িত্ব নিতে আগ্রহী নন। উপাচার্য আরও জানান, হস্টেলের যে ওয়ার্ডগুলির মেরামত বাকি, তা যত দ্রুত সম্ভব সারানোর দাবি ছাত্রেরা করছেন তা দ্রুত করা সম্ভব নয়।
এরপর শিক্ষামন্ত্রী সব শুনে সব দিক বিবেচনা করে দ্রুত হস্টেল খোলার নির্দেশ দেন। দোলের জন্য বিশ্ববিদ্যালয়ে ছুটি পড়ে গিয়েছে। ছাত্র আবাসিকেরা হিন্দু হস্টেলেই রয়েছেন। এক আবাসিক জানান, করোনার সময়ে হস্টেলের রাঁধুনিদের চলে যেতে বলায় এখন তাঁরা বাইরে থেকে খাবার এনে খাচ্ছেন। তবে সল্টলেকে ছাত্রীদের হস্টেল এখনও খোলেনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…