Categories: gamesSpecial News

IPL : আইপিএলে বদলে গেল বেশ কিছু নিয়ম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর শুরু হবে ২৬ মার্চ। এর আগে বেশ কয়েকটি নিয়ম বদলে ফেলা হল। এমনকি বদলে গেল সুপার ওভারের নিয়মও। নির্দেশ জারি করে এই পরিবর্তনগুলোর কথা জানিয়েছে বিসিসিআই।

কোভিডের কারণে কোনও দলে যদি কমপক্ষে ১২ জন খেলোয়াড় (এর মধ্যে সাতজন অবশ্যই ভারতীয় এবং একজন অতিরিক্ত) না থাকে, তাহলে তারা মাঠে নামতে পারবে না। পরবর্তী সময়ে এই ম্যাচটি আয়োজনের চেষ্টা করবে বিসিসিআই। তা সম্ভব না হলে, সেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে আইপিএল টেকনিক্যাল কমিটি। এদিকে, আইপিএলে রিভিউ সিস্টেম চালুর পর থেকে এতো দিন প্রতি ইনিংসে একটি করে রিভিউ নেওয়া যেতো। তবে এখন থেকে প্রতি ইনিংসে নেওয়া যাবে দুটি করে রিভিউ।

এমসিসির দেওয়া নতুন প্রস্তাবনা আন্তর্জাতিক ক্রিকেটে কার্যকর হবে ১ অক্টোবর থেকে। তবে এর আগেই আইপিএল কর্তৃপক্ষ নিয়মটি কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে। ফলে, ক্যাচ আউটের ক্ষেত্রে দুই ব্যাটার নিজেদের ক্রস করলেও, নতুন ব্যাটারই থাকবেন স্ট্রাইকে। এক্ষেত্রে শুধুমাত্র ওভারের শেষ বলে আউট হলে নতুন ব্যাটার নন-স্ট্রাইকে থাকবেন।

আরও পড়ুন- Health Card: ’স্বাস্থ্যসাথী’ কার্ড নিয়ে জালিয়াতি ফাঁস! চাঞ্চল্য বর্ধমানে

এছাড়া টুর্নামেন্টের প্লে-অফে যদি সুপার ওভারের পরেও ম্যাচের নিষ্পত্তি না হয়, সেক্ষেত্রে প্রথম রাউন্ডের পয়েন্ট টেবিল দেখা হবে। অর্থাৎ প্রথম রাউন্ডে টেবিলের ওপরে থাকা দলকে জয়ী ঘোষণা করা হবে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago