Residents stand in a queue to register their names as a health worker (R) wearing Personal Protective Equipment (PPE) suit collects a swab sample from a woman to test for the Covid-19 coronavirus, at a primary health centre in Hyderabad on September 4, 2020. (Photo by NOAH SEELAM / AFP)
ফের ঊর্ধ্বমুখী দেশের কোভিড-গ্রাফ (Covid19)। তিনহাজারের নিচে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা (Daily Corona Case)। তবে গতকালের তুলনায় সামান্য বাড়ল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৬৮ জন। যার মধ্যে রাজধানী দিল্লিতেই সংক্রমিত ১৩৬ জন। মহারাষ্ট্রে আবার এই সংখ্যা ছাড়িয়েছে দেড়শোর গণ্ডি। সেদিক থেকে অনেকটা স্বস্তিদায়ক বাংলার ছবিটা। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে আক্রান্ত ৩৫ জন। দেশে ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৩ হাজার ৯১৭। অ্যাকটিভ কেসের হার কমে দাঁড়িয়েছে ০.০৮ শতাংশে।
ক্রমেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ের পথে এগিয়ে চলেছে ভারত। কড়া বিধিনিষেধ এবং দ্রুত টিকাকরণে জোর দিয়ে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে সংক্রমণের গ্রাফ। কমেছে অ্যাকটিভ কেসও। তবে এখনও খানিকটা কপালে ভাঁজ ফেলছে মৃত্যুর হার।
সোমবারের রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টায় যেখানে করোনায় প্রাণ হারিয়েছিলেন ২৭ জন, সেখানে মঙ্গলবারের বুলেটিন বলছে, একদিনে দেশে করোনা বলি বেড়ে ৯৭। দেশে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৯৭৪ জনের।
ভারতে করোনার সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটলেও চিনে নতুন করে দাপট দেখাচ্ছে মারণ ভাইরাস। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ হাজার ২৮০ জন। ওমিক্রনে আক্রান্ত হলেও তা ধরা না পড়ার কারণে হু হু করে বাড়ছে সংক্রমণ। ইতিমধ্যেই একাধিক শহরে জারি হয়েছে লকডাউন।
যদিও স্বস্তিদায়ক এদেশের সুস্থতার হার। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৪৬ হাজার ১৭১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৪ হাজার ৭২২ জন। সুস্থতার হার ৯৮.৭২ শতাংশ।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮০ কোটি ৪০ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৯ লক্ষের বেশি। বুধবার অর্থাৎ ১৬ মার্চ থেকে দেশজুড়ে শুরু হবে ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ কর্মসূচি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…