খবর লাইভ: আসন্ন উপনির্বাচনে দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলেন দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ওই দুই কেন্দ্রে প্রার্থীদের নাম টুইট করে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মমতা জানিয়েছেন, আসানসোলে বাবুল সুপ্রিয়োর ছেড়ে আসা লোকসভা আসনে দলের প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা। সুব্রত মুখোপাধ্যায়ের বালিগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়।
নির্বাচন কমিশন শনিবারই উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। আগামী ১২ এপ্রিল আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ১৬ এপ্রিল ভোট গণনা। সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে বালিগঞ্জ বিধানসভা আসনটি খালি হয়। অন্য দিকে, ১৮ সেপ্টেম্বর বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর সাংসদ পদ থেকে ইস্তফা দেন। ফলে আসানসোল লোকসভা কেন্দ্রেও উপনির্বাচন অবস্বম্ভাবী ছিল। রাজ্য সরকারের তরফে সবুজ সঙ্কেত পাওয়ার পরই কেন্দ্রীয় নির্বাচন কমিশন উপনির্বাচনের দিন ঘোষণা করে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…