খবর লাইভ: EPFO-এর আওতায় 6 কোটি চাকুরিজীবী কপাল পুড়ল। গত 40 বছরের মধ্যে সবচেয়ে কম সুদ নির্ধারণ হল EPFO-র সঞ্চিত অর্থে। 2021-22 বছরের জন্য এই হার নির্ধারিত হয়েছে। এরফলে সরাসরি ভাবে 6 কোটি চাকুরিজীবী ক্ষতিগ্রস্থ হবেন বলে মনে করা হচ্ছে। একদিকে যখন দ্রব্যমূল্যের দাম বাড়ছে, তখন সুদের হার কমাচ্ছে EPFO ও ব্যাঙ্কের মতো সংস্থা।।
EPF Interest Rate কমল 0.4 শতাংশ। যার ফলে 2021-22 অর্থবর্ষের জন্য EPF-এর সুদের হার কমে দাঁড়াল 8.1 শতাংশে। সংবাদ সংস্থা সূত্রে এখবর জানানো হয়েছে। এর ফলে প্রায় 60 মিলিয়ন চাকুরিজীবী বা 6 কোটি চাকুরিজীবীর পকেটে কোপ পড়ছে। 2021-22 আর্থিক বছরের জন্য EPF-এর সঞ্চয়ে তাঁরা সুদ পাবেন 8.1 শতাংশ হারে।
গত চার দশক অর্থাৎ 40 বছরের মধ্যে এই 8.1 শতাংশ হারে সুদের হার সর্বনিম্ন। একদিকে যখন বাজারে জিনিসপত্রের আগুন দাম। তার মধ্যে এই ধাক্কা সমস্যায় ফেলবে EPFO সদস্যদের। 1977-78 সালে EPFO-তে সুদের হার ছিল 8.0 শতাংশ। তারপর থেকে এই হার কখনই 8.25-এর নীচে আসেনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…