খবর লাইভ: রক্ষণাবেক্ষণের কাজের জন্য তিন দিন বন্ধ থাকবে পূর্ব-পশ্চিম মেট্রো। আগামী ১৫ মার্চ, মঙ্গলবার থেকে ১৭ মার্চ, বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে ফুলবাগান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অংশের মেট্রো পরিষেবা।
মেট্রো সূত্রে খবর, নতুন একটি সফটওয়্যারের আপগ্রেড করার জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনে পরিষেবা বন্ধ রাখা হবে। সফটওয়্যার আপগ্রেড করার পর গোটা পরিষেবার অটোমেটিক টেস্টিং এবং পর্যবেক্ষণ চলবে। এছাড়াও রেলওয়ে সেফটি কমিশনার পর্যবেক্ষণে আসবেন বলেও জানানো হয়েছে। এর জেরে সোমবার থেকে বুধবার পর্যন্ত ফুলবাগান-শিয়ালদা লাইনে শিয়ালদা স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করবে না।
প্রসঙ্গত, পূর্ব-পশ্চিম মেট্রো পথে শিয়ালদহ থেকে ফুলবাগান পর্যন্ত লাইনে পরিষেবা শুরু হতে চলেছে। প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। কর্তৃপক্ষ জানিয়েছেন, আর পাঁচটা মেট্রো স্টেশনের চেয়েও শিয়ালদহ স্টেশনে বাড়তি কিছু সুবিধা মিলবে। এসক্যালেটরের পাশাপাশি শিয়ালদহ মেট্রো স্টেশনে যাতায়াতের সুবিধার জন্য থাকবে লিফটও। প্ল্যাটফর্ম ও লাইনের মাঝে থাকবে স্ক্রিন ডোর। একমাত্র ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার সময়ই তা খুলবে। ফলে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা করার প্রবণতা বন্ধ করা যাবে। শিয়ালদহ মেট্রোয় দু’পাশের দরজা দিয়ে প্ল্যাটফর্মে নামা যাবে। শিয়ালদহ পর্যন্ত মেট্রো চালানোর শেষ মুহূর্তের কাজের চূড়ান্ত তদারকি করতেই তিন দিন পূর্ব-পশ্চিম মেট্রো বন্ধ থাকবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…