খবর লাইভ: পঞ্জাবের পর এবার লক্ষ্য বাংলা। পঞ্চায়েত ভোটে এ রাজ্যে লড়াই করবে আম আদমি পার্টি (আপ)। তাই পঞ্জাব-বিজয়কে সামনে রেখে এ রাজ্যেও ঝাঁপাল খড়্গপুর আইআইটি-র প্রাক্তনী অরবিন্দ কেজরীবালের দল। কলকাতা-সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে আপ।
বৃহস্পতিবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। উত্তরপ্রদেশ, মণিপুর এবং উত্তরাখণ্ড বিজেপি দখল করেছে। গোয়াতেও বিজেপি সরকার গঠনের পথে। কিন্তু পঞ্জাবে সকলকে সাফ করে ক্ষমতা দখল করেছে ঝাড়ু। সেই ঘটনাকে সামনে রেখেই এ রাজ্যের বিভিন্ন জেলায় সদস্য সংগ্রহে নেমেছেন আপ নেতারা। পাশাপাশি নানা রাজনৈতিক কর্মসূচি চালানো হচ্ছে। পোস্টার সাঁটানো হয়েছে বিভিন্ন জায়গায়। সেখানে যোগাযোগের জন্য ফোন নম্বরও দেওয়া হয়েছে।
আম আদমি পার্টি (Aam Aadmi Party) এই প্রথমবার রাজ্যে মহিলা শাখার উদ্বোধন করবে। আগামী সোমবার থেকে এই শাখাটি আত্মপ্রকাশ করবে বলে দলীয় সূত্রে খবর। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আপ নেতা সঞ্জয় বসু বলেন, ”এতদিন যাবৎ এ রাজ্যে আপের কোনও মহিলা কর্মী ছিলেন না। এই প্রথম রাজ্যে মহিলা কমিটি তৈরি হচ্ছে। আগামী সোমবার থেকে এই শাখা চালু হবে।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…