খবর লাইভ: ‘‘কয়েকটা রাজ্যে জিতে ২০২৪-এর জন্য লাফাচ্ছে। বাংলায় গোহারা হেরেও লজ্জা নেই।’’ পাঁচ রাজ্যে ভোটের ফলপ্রকাশের পর এভাবেই প্রতিক্রিয়া জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেট নিয়ে বলতে গিয়ে সংবাদিকের প্রশ্নের উত্তরে প্রাধনমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মমতা বলেন,বৃহস্পতিবার ফল প্রকাশের পরই প্রধানমন্ত্রী দলীয় সদর দফতর থেকে বলেন, উত্তরপ্রদেশের ফলে স্পষ্ট ২০২৪-এ ফের ক্ষমতায় আসছে বিজেপি। মুখ্যমন্ত্রী তাঁর এই মন্তব্যকেই কটাক্ষ করেছেন। উত্তরপ্রদেশের ফল নিয়ে মমতার মত, ইভিএম-এর কারচুপিতে জিতেছে বিজেপি।
প্রসঙ্গত, পাঁচ রাজ্যে ফল প্রকাশের পর বিজেপি-র উদ্দেশ্যে প্রায় একই টুইট বার্তায় প্রশান্ত কিশোর লেখেন , ‘ভারতের লড়াই হবে ২০২৪ সালে, কোনও রাজ্যের ভোটে নয়। সাহেব তা জানেন। তাই সুচতুর ভাবে বিরোধীদের উপর মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তারের জন্য রাজ্য বিধানসভা ভোটের ফল ঘিরে উন্মাদনা তৈরির চেষ্টা চালাচ্ছেন। এই মিথ্যা ব্যাখ্যার শরিক হবেন না।’
শুক্রবার এই নিয়ে মমতা আরও বলেন, ‘‘এ যেন মত্যুর আগে ডেথ সার্টিফিকেট লিখে দেওয়া। জন্মের আগে অন্নপ্রাশনের দিন ঘোষণা করা। এখনও তো দু’বছর বাকি। কত কী হতে পারে এই দু’বছরে।’’
উত্তরপ্রদেশের ভোট প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘অখিলেশকে জোর করে হারানো হয়েছে। ইভিএম কারচুপি হয়েছে। ফরেন্সিক টেস্ট হাওয়া দরকার।’’ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অখিলেশ একা লড়েছে। বিরোধী ভোট ভাগ হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশে অখিলেশের ৩৭ শতাংশ ভোট বেড়েছে, বেড়েছে ৭৮টি আসন। অন্য দিকে ৫৪টি আসন হারিয়েছে বিজেপি। উত্তরপ্রদেশে যে ভাবে জিতেছে বিজেপি, তাতে তাদের ভাল হবে না।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…