খবর লাইভ: প্রেমিকার সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার কারণেই আত্মঘাতী হয়েছেন সল্টলেকের যুবক। প্রকাশ্যে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ছেলেকে খুনের প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা।
বুধবার সকাল সোয়া দশটা নাগাদ ভারী কিছু জিনিস পড়ে যাওয়ার শব্দ পান সল্টলেকে কলকাতা পুলিশের আবাসনের বাসিন্দারা। তড়িঘড়ি বেরিয়ে এসে তাঁরা দেখেন নিচে পড়ে রয়েছেন এক যুবক। রক্তে ভেসে যাচ্ছে গোটা শরীর। হইচই শুরু হয়ে যায়। খবর দেওয়া হয় বিধাননগর উত্তর থানায়। এক মুহূর্ত সময় নষ্ট না করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যুবককে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, ততক্ষণে মৃত্যু হয়েছে যুবকের। জানা যায়, মৃতের নাম পার্থসারথি পাল। বছর বাইশের ওই যুবক সল্টলেকেরই বাসিন্দা।
শুরু হয় তদন্ত। জানা গিয়েছে, এক তরুণীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল পার্থসারথীর। প্রেমিকার বাবা পুলিশে কর্মরত। ফলত পার্থসারথীর প্রেমিকা থাকতেন ওই পুলিশ আবাসনে। সূত্রের খবর, কিছুদিন ধরে ওই তরুণী পার্থসারথীকে এড়িয়ে যাচ্ছিল। যোগাযোগ রাখছিল না। সেই কারণে যুবক মানসিক অবসাদে ভুগছিল। তবে বন্ধুবান্ধব বা পরিবার কেউ বুঝতে পারেনি, এমন বিপদ অপেক্ষা করে আছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…