খবর লাইভ: গোয়ায় ত্রিশঙ্কু ফল আশঙ্কা করে তৎপরতা শুরু সমস্ত রাজনৈতিক দলের। জোট পরিস্থিতি জিইয়ে রাখতে তৎপর কংগ্রেসও। ভোটের ফল প্রকাশের পর সরকার গঠন করতে গোয়ায় বিজেপি বিরোধী সব দলকেই ‘স্বাগত’ জানাচ্ছে কংগ্রেস। অরবিন্দ কেজরীবালের আপ, মায় তৃণমূলেও আপত্তি নেই ‘হাত’-এর। বিধানসভা ভোটের ফল বেরোনোর ঠিক আগে এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন গোয়ায় এআইসিসি-র দায়িত্বপ্রাপ্ত নেতা দীনেশ গুন্ডুরাও।
ঘটনাচক্রে, মঙ্গলবার রাতেই গোয়ায় পৌঁছচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০ মার্চ, ফল প্রকাশ পর্যন্ত অভিষেক গোয়াতেই থাকবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, জানুয়ারি মাসে ঠিক এই প্রস্তাব দিয়েই টুইট করেছিলেন গোয়ায় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত সাংসদ মহুয়া মৈত্র। কিন্তু সে সময় তা নিয়ে অন্তত প্রকাশ্যে কোনও হেলদোল ছিল না কংগ্রেসের।
সূত্রের খবর, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোটের প্রস্তাব দিয়েছিলেন খোদ কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে। কিন্তু আলোচনা এগোয়নি। এর পর মহুয়াও গোয়ায় বিজেপি-কে হারাতে কংগ্রেস-সহ সমস্ত বিজেপি বিরোধী দলকে এক ছাতার তলায় আসার আহ্বান জানিয়ে টুইট করেন। তাতেও আগ্রহ দেখায়নি কংগ্রেস। এ বার ভোটের ফল বেরোনোর ঠিক আগে সেই একই কথা কংগ্রেস নেতার মুখে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…