খবর লাইভ: আইএমএ প্রেসিডেন্ট পদে জয়ী ডাক্তার নির্মল মাজি। মাত্র ৯ ভোটে জয়ী হয়েছেন তিনি। অর্থাৎ অ্যাসোসিয়েশনের কলকাতা শাখার রাশ ফের তাঁর হাতেই গেল। যদিও ভোটে কারচুপি করে তিনি জিতেছেন বলে অভিযোগ এনেছেন বিরোধী গোষ্ঠী। যদিও কোষাধ্যক্ষ পদে জিতেছেন নির্মল মাজির বিরোধী গোষ্ঠীর প্রার্থী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অনির্বাণ দলুই।
কলকাতা শাখার নির্বাচন ঘিরে শনিবার দিনভর উত্তপ্ত ছিল পরিবেশ। ভোট চলাকালীনই তুমুল অশান্তি, বিক্ষোভের মুখে পড়তে হয় চিকিৎসকদের। যেখানে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মূল কার্যালয়, সেই লেনিন সরণি অবরুদ্ধও করা হয়। সন্ধে পর্যন্ত যথেষ্ট উত্তপ্ত ছিল পরিবেশ। এরপর প্রায় সারারাত ধরে ভোটগণনা চলে। সকালে ফলপ্রকাশিত হতে দেখা যায়, জয়ী হয়েছেন নির্মল মাজি।
৩৪ টি পদে লড়াই হয়। সভাপতি পদের প্রতিদ্বন্দ্বিতায় একদিকে ছিলেন ডাক্তার নির্মল মাজি এবং তাঁর বিপক্ষে ছিলেন ডাক্তার প্রশান্ত ভট্টাচার্য। ৯ ভোটে জিতে যান নির্মল মাজিই। অন্যদিকে, কোষাধ্যক্ষ পদে ২৮ ভোটে জিতেছেন ডাক্তার অনির্বাণ দোলুই। সহসভাপতি পদে জয়ী হয়েছে ডা. অমিতাভ দত্ত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…