খবর লাইভ: বিজেপির চিন্তন বৈঠকে রাজ্য BJP-এর দ্বন্দ্ব প্রকট হয়ে উঠল। উপস্থিত হলেন না খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুরভোটে ব্যর্থতার পর্যালোচনা নিয়ে আলোচনা অথচ বিরোধী দলনেতাই নেই! দলের অন্দরেই উঠছে প্রশ্ন। বৈঠকে থেকেও মঞ্চে ডাক পেলেন না লকেটও।
সূত্রের খবর, শুভেন্দু নাকি আগের দিন রাতেই জানিয়ে দিয়েছেন যে তিনি আসতে পারবেন না। কিন্তু, কেন শুভেন্দু এলেন না তা নিয়ে দলের অন্দরে চর্চা শুরু হয়ে গিয়েছে। শুধু শুভেন্দু নন, ভাটপাড়ার সাংসদ অর্জুন সিংও বৈঠকের শুরুতে ছিলেন না। অনেক পরে তিনি বৈঠকে যোগ দেন। দীর্ঘদিন বাদে দলের রাজ্য নেতাদের বৈঠকে যোগ দিলেও অন্যতম সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়কে মঞ্চে ডাকা হয়নি। মঞ্চে দিলীপ ঘোষ, রাহুল সিনহা, অগ্নিমিত্রা পল, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, অমিত মালব্যরা থাকলেও লকেটকে জায়গা দেওয়া হয়নি।
সুকান্ত মজুমদার অবশ্য এদিন দলের অন্দরে ঐক্যের পক্ষে সওয়াল করেন। স্বাগত ভাষণে বিজেপির রাজ্য সভাপতি বলছেন, আজ সকলে মিলে আলোচনা করেই পথ নির্দেশ ঠিক করব। উপর থেকে চাপিয়ে দেওয়ার বিষয় নেই। যারা এখানে বলার সুযোগ পাবেন না, তারা পরামর্শ লিখিতভাবে দেবেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…