indian-student-in-ukraine
খবর লাইভ: ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে বৃহস্পতিবারই উদ্ধারকাজে নামছে বায়ুসেনার বিমান। সাড়ে তিন হাজার ভারতীয়কে ফিরিয়ে আনতে বায়ুসেনা এবং দেশের বিমান সংস্থাগুলি ১৯টি বিমান চালাবে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্ডে।
ইউক্রেনের প্রতিবেশী দেশ রোমানিয়া, হাঙ্গেরি এবং পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন ৩ হাজার ৭২৬ জন ভারতীয়। সেখান থেকে তাঁদের উদ্ধার করার জন্য বায়ুসেনা, এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর বিমান চালানো হবে ‘অপারেশন গঙ্গা’ মিশনের অধীনে। জ্যোতিরাদিত্য জানান, বৃহস্পতিবার ৮টি বিমান উড়ে যাবে বুখারেস্টে।
তিনি আরও জানিয়েছেন, উদ্ধারকাজে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর পাশাপাশি থাকবে বায়ুসেনার সি-১৭ সেনাবিমান। রোমানিয়ার শহর সশেভ থেকে ইন্ডিয়োগর দু’টি বিমান এবং স্লোভাকিয়ার শহর কোসিস থেকে স্পাইসজেটের একটি বিমান ভারতীয়দের নিয়ে বৃহস্পতিবারই দেশের উদ্দেশে রওনা দেবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…