কবর থেকে আনিসের দেহ তোলা নিয়ে জটিলতা

খবর লাইভ: পরিবারের উপস্থিতিতে কবর খুঁড়ে বের করা হল ছাত্র নেতার আনিস খানের দেহ। বডি বের করার প্রক্রিয়া শুরু হলেও মাঝপথে জটিলতার সৃষ্টি হয়। পরিবারের দাবি, আসতে হবে ডিস্ট্রিক্ট জাজকে।

পরিবারের সম্মতির পরই দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য হাওড়া আমতার নিহত ছাত্র নেতা আনিস খানের দেহ কবর থেকে তোলার প্রক্রিয়া শুরু হয়। ময়নাতদন্তের (Postmortem) জন্য দেহ SSKM Hospital-এ নিয়ে যাওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, SSKM-এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রটের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত। হাসপাতালে থাকবেন ডিস্ট্রিক্ট জাজও।

এর আগে দেহ তোলাকে ঘিরে শুক্রবার Anis Khan Case: আনিস খানের দেহ তোলা নিয়ে ফের জটিলতাভোররাতে উত্তপ্ত হয়ে ওঠে আমতা। রাত তিনটে নাগাদ আনিসের (Anis Khan) দেহ কবর থেকে তুলতে পৌঁছেছিল পুলিশ। উপস্থিত ছিলেন SIT এর সদস্য সহ পুলিশের শীর্ষস্থানীয় অফিসাররা। তাঁদের দেহ তোলার কাজে বাধা দেয় গ্রামবাসীরা। আনিসের বাড়ির কাছকাছি পৌঁছনোর আগেই পুলিশকে আটকে দেয় স্থানীয়রা। বচসা শুরু হয় দুই পক্ষের মধ্যে। অবশেষে ফিরে যেতে বাধ্য হয় পুলিশ।

শুক্রবারই আনিস খানের (Anis Khan) মোবাইল পুলিশের হাতে তুলে দেন তাঁর বাবা। TI প্যারেডের জন্য উলুবেড়িয়া সংশোধনাগার পৌঁছন আনিসের বাবা সালেম খান। সেখানেই SIT-এর তদন্তকারীদের হাতে ছেলের মোবাইল হস্তান্তর করেন তিনি। সূত্রের খবর, ফরেন্সিক পরীক্ষার জন্য হায়দরাবাদে পাঠানো হয়েছে আনিসের মোবাইল।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago