খবর লাইভ: ব্যাপক বিক্ষোভের মুখে কবর থেকে আনিসের দেহ না তুলেই ফিরে যেতে বাধ্য হল পুলিশ। শনিবার ভোররাতে দ্বিতীয় বার ময়নাতদন্তের জন্য আনিসের দেহ আনতে গ্রামে যায় পুলিশ। সেখানে ছিলেন স্থানীয় বিডিও এবং বিএমওএইচ। মাইকিং করে জানানো হয়, আনিসের দেহ তোলা হবে। তার পরেই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের।
সোমবার আনিসের দেহ তোলার অনুমতি দেওয়া হলেও শনিবার ভোররাতে সিট সদস্যদের দেহ তুলতে আসা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন আনিসের বাবা এবং দাদা। আনিসের মৃতদেহ চুরি করার উদ্দেশ্যেই আধিকারিকরা এসেছিলেন বলেও তাঁদের দাবি।
এই বিষয়ে আনিসের দাদা সাবির খান বলেন, “বাবা অসুস্থ। সেই কারণেই শুক্রবার সিটের সদস্যরা এলে তাঁদের সোমবার দ্বিতীয় বারের ময়নাতদন্ত করার কথা বলে লিখিত দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা শনিবার ভোরে দেহ নিতে চলে আসেন। তাঁরা নিশ্চয়ই কোনও উদ্দেশ্য নিয়ে এসেছিলেন। তাই গ্রামের মানুষরা তাঁদের বাধা দেন।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…