ইউক্রেনে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই ঠেকাতে বৈঠকে রাজি পুতিন-বাইডেন

খবর লাইভ: ইউক্রেন নিয়ে সংঘাতের আবহে রাশিয়ার রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে রাজি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বারুদ ঠাসা পূর্ব ইউরোপে যাতে যুদ্ধের বিস্ফোরণ না ঘটে তা নিশ্চিত করতেই দ্রুত এই বৈঠক হবে বলে জানিয়েছে ফ্রান্স।

পরিস্থিতি আরও জটিল করে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাক পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে লড়াই তুঙ্গে। এই পরিস্থিতিতে গতকালই আমেরিকা দাবি করেছিল যে রুশ ফৌজকে ইউক্রেনে হামলার সবুজ সংকেত দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েকদিন ধরেই সেখানে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই চলছে বিদ্রোহীদের। এখনও পর্যন্ত সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে বলেও খবর।

এদিকে, রাশিয়া হামলা চালালে পালটা জবাব দিতে প্রস্তুত আমেরিকা ও ন্যাটো গোষ্ঠী। পরমাণু যুদ্ধের মহড়াও চালিয়েছে রাশিয়া। ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে। এহেন সময়ে পরিস্থিতি সামাল দিতে আসরে নেমেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তাঁরই উদ্যোগে বৈঠকে বসতে চলেছেন পুতিন ও বাইডেন।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

5 months ago