খবর লাইভ: এক দিনের সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে চুনকাম করল ভারত। রোহিত শর্মার দল রবিবার জিতল ১৭ রানে। সেই সঙ্গে ICC-এর টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বরে চলে এল ভারত। ব্যাটে মূল্যবান ৩৫ রান, বল হাতে মোক্ষম সময়ে দু’টি উইকেট নিয়ে রবিবারের ইডেন গার্ডেন্স মাতিয়ে দেন বেঙ্কটেশ আয়ার।
৯৩ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর শুরু হয় সূর্যকুমার এবং বেঙ্কটেশের তাণ্ডব। ১৫ ওভারে এক সময় ভারতের স্কোর ছিল ৯৮। মনে করা হয়েছিল, ১৪০-১৪৫-এর বেশি উঠবে না। কিন্তু সব হিসেব বদলে দিলেন এই দুই ব্যাটার। শেষ পাঁচ ওভারে ৮৬ রান তোলে ভারত। অর্ধশতরান করে নেন সূর্যকুমার। বেঙ্কটেশ অপরাজিত থাকেন ৩৫ রানে।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে প্রথম ওভারেই কাইল মেয়ার্সকে ফিরিয়ে ধাক্কাটা দিয়েছিলেন দীপক চাহার। নিজের দ্বিতীয় ওভারে এসে তুলে নিলেন শে হোপকেও। ৩ ওভারেই ২ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তখন কিছুটা চাপে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ক্যারিবিয়ান ব্যাটিং ব্রিগেড ১৬৭ রান করে। সেইসঙ্গে ভারত ১৭ রানে জয়লাভ করে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…