আমতায় পুলিশকে ঘিরে বিক্ষোভ, আনিসের মৃত্যুতে হাওড়া গ্রামীণের পুলিশ সুপারকে ভবানী ভবনে তলব

খবর লাইভ: আমতায় ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যুর প্রতিবাদে পুলিশকে (Police) ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। বিক্ষোভের জেরে এলাকা ছাড়ল পুলিশ। দেড়দিন পেরিয়ে গেলেও আনিসের (Anis Khan) মৃত্যু নিয়ে এখনও রহস্য। হাওড়া গ্রামীণের পুলিশ সুপারকে ডেকে পাঠানো হল ভবানী ভবনে।

মৃত্যুর কারণ ঘিরে এখনও ধোঁয়াশা। আনিস খানের (Anis Khan) মৃত্যুতে পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, শুক্রবার রাতে আনিসের বাড়িতে পুলিশ যায়নি।যদিও আনিসের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। একটি মামলায় আদালত থেকে ছাত্রনেতার বিরুদ্ধে সমনও জারি হয়। পুলিশ খতিয়ে দেখছে, কারও সঙ্গে আনিসের ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা।

অন্যদিকে, ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যুর প্রতিবাদে আজ রাজ্যজুড়ে (West Bengal) এসএফআই-এর (SFI) বিক্ষোভ কর্মসূচি রয়েছে। পুলিশই আনিস খানকে খুন করেছে বলে দাবি বাম ছাত্র সংগঠনের। আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ট্যুইটারে লিখেছেন, আনিসের হত্যাকারীদের শাস্তি চাই। পুলিশের পোশাক পরে তারাই খুন করে যারা পুলিশ আর সরকারকে ভিলেন বানিয়ে নিজেরা আড়ালে থাকতে চায়। পুলিশের পোশাক পরিকল্পিত ছদ্মবেশ নয় তো? ক্ষোভের অভিমুখ ঘুরিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য। ছেলেটির জন্য কার কার কী কী গাত্রদাহ হচ্ছিল, যথাযথ তদন্ত হোক।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

5 months ago