Categories: NationalSpecial News

জঙ্গিদের গোপন তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার এনআইএ-র প্রাক্তন কর্তা

খবর লাইভ: জঙ্গিদের গোপন তথ্য পাচারে অভিযোগে প্রাক্তন পুলিশ সুপারকে গ্রেফতার করল NIA। পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার কাছে গোপন নথি পাচারের অভিযোগ অরবিন্দ দিগ্বিজয় নেগির বিরুদ্ধে। অভিযুক্ত পুলিশ সুপার অরবিন্দ দিগ্বিজয় নেগি ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী দলেরই উচ্চপদস্থ অফিসার।

জানা গেছে, গত বছর জম্মু-কাশ্মীরের মানবাধিকার কর্মী খুররম পারভেজকে যে মামলায় গ্রেফতার করা হয়েছিল, সেই একই মামলায় ওই অফিসারকে গ্রেফতার করে NIA। সূত্রের খবর অনুযায়ী, ওই গোপন নথিটি পারভেজের হয়ে জঙ্গি গোষ্ঠীর হাতে যায়। সেইসময় নেগি জম্মু-কাশ্মীরের কর্মরত ছিলেন। আর হাত ধরেই গোপন নথি জঙ্গি গোষ্ঠীর হাতে পৌঁছায়।

এই মামলায় পূর্বেই খুররম পারভেজ-সহ ৬ জনকে গ্রেফতার করেছিল এজেন্সি। তাদের জিজ্ঞাসাবাদ করেই, নাম উঠে আসে নেগির। একাধিক তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। যুক্ত ছিলেন ২০০৮ সালে মলগাঁও বিস্ফোরণের তদন্তের সঙ্গেও।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago