খবর লাইভ : সাংসদ অপরূপা পোদ্দারকে নিয়ে জোরকদমে প্রচার চালালেন আরামবাগ পুরসভার বিদায়ী চেয়ারম্যান স্বপন নন্দী। আরামবাগ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী স্বপন শনিবার আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপাকে নিয়ে প্রচার করেন।
এদিন প্রচারে এলাকার লোকজনের বেশ ভালোই সাড়া পান তিনি। কারণ মাটির মানুষ হিসেবে পরিচিত স্বপন বরাবরই সকলকে সঙ্গে নিয়ে চলতে অভ্যস্ত। আর সেই কারণেই তাঁর গ্রহণযোগ্যতা যেমন রয়েছে তেমনই রয়েছে জনপ্রিয়তা। সেই কারণেই কিছু ‘সুবিধাবাদী’ তৃণমূল নেতা তাঁর ক্ষতি করার চেষ্টা করলেও এলাকার লোকজনের কাছে প্রিয় হওয়ার কারণে বরাবরই তিনি সেই চক্রান্তকারীদের পরাস্ত করতে সক্ষম হয়েছেন। এবারের নির্বাচনে তিনি জেতার ব্যাপারে যেমন আশাবাদী তেমনই আরামবাগ বিধানসভা কেন্দ্রে পুনঃরায় যাতে তৃণমূল আগের অবস্থায় ফিরে আসে সেই প্রয়াস চালিয়ে যাচ্ছেন।
তাঁর কাজের দক্ষতা আরামবাগ পুরসভাকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। তবে এবারের পুরসভার চেয়ারম্যান কে হবেন তা নিয়ে দলের মধ্যে গুঞ্জন থাকলেও এব্যাপারে একেবারেই চিন্তিত নন প্রবীণ এই তৃণমূল নেতা। দল যাঁকেই চেয়ারম্যান করবেন তিনি তাঁকেই মেনে নেবেন বলে জানিয়েছেন স্বপন। দলের প্রতি তাঁর আনুগত্য ও দায়িত্ববোধ যা খুব কম লোকের মধ্যে দেখা যায়। তাই আরামবাগে একটাই স্লোগান- ‘এবারও স্বপন, বাস্তবায়িত হবে সব স্বপ্ন।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…