খবর লাইভ: সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর বাপ্পি লাহিড়ি। সংগীত জগতে আরও এক নক্ষত্রপতন। মাত্র ৬৯ বছর বয়সে প্রয়াত সংগীত শিল্পী বাপ্পি লাহিড়ী। মঙ্গলবার রাত ১১.৪৫ নাগাদ মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে একমাস ধরে ভর্তি ছিলেন তিনি। সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু, মঙ্গলবারই শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপরে তাঁকে আবার হাসপাতালে নিয়ে আসা হয়। অবশেষে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে গভীর রাতে মারা যান তিনি।
গত বছর এপ্রিল মাসে কোভিড আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর থেকেই শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন তিনি। মহম্মদ রফি, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, বিজয় বেনেডিক্ট, শ্যারন প্রভাকরের সঙ্গে একসময় দাপিয়ে কাজ করেছেন তিনি। ভারতীয় সংগীত মহলে তাঁকে ‘ডিস্কো কিং’ বলে ডাকা হত। আশির দশকে বলিউডে সংগীতের ‘ডিস্কো যুগ’ শুরু হয় তাঁর হাত ধরেই। ডিস্কো ডান্সার, নমক হালাল, শরাবি, ডান্স ডান্স, কমান্ডো, সাহেব, গ্যাং লিডার, স্যায়লাব ছবিতে তাঁর মিউজিক অসম্ভব জনপ্রিয় হয়েছিল। বাংলায় অমর সঙ্গী, গুরুদক্ষিণা, আশা ও ভালোবাসা, আমার তুমি, অমর প্রেম, মন্দিরা, বদনাম, রক্তলেখা, প্রিয়ার মতো বাংলা ছবিতে উল্লেখযোগ্য কাজ করেছেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…