খবর লাইভ: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বাড়িতে গাড়ি নিয়ে জোর করে ঢুকে পড়ার চেষ্টা। গ্রেপ্তার এক আগন্তুক। ধরা পড়ার পর ওই ব্যক্তি জেরায় জানিয়েছে, তাঁর শরীরে চিপ লাগানো রয়েছে। যদিও তল্লাশি চালিয়ে তেমন কিছু পাওয়া যায়নি।
দিল্লি পুলিশের এক সূত্র জানিয়েছে, সম্ভবত ওই ব্যক্তি মানসিক ভাবে অসুস্থ। ধৃতকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাঁকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চ। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি একটি গাড়ি নিয়ে ডোভালের বাড়িতে ঢোকার চেষ্টা করেন। কিন্তু, বাড়ির সামনে মোতায়েন নিরাপত্তা কর্মীরা তাঁকে আটকান।
ওই ব্যক্তি নিরাপত্তারক্ষীদের বলেন, তাঁর শরীরে চিপ বসানো রয়েছে। দূর থেকে কেউ সেই চিপের মাধ্য়মে তাঁকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। যদিও তাঁকে পরীক্ষা করে তাঁর শরীরে তেমন কোনও কিছুর সন্ধান মেলেনি। তাঁর কথাবার্তা অসংলগ্ন মনে হয়েছে পুলিশের। সেই থেকে পুলিশের অনুমান, তিনি মানসিক ভারসাম্যহীন।
প্রসঙ্গত, গত বছর এক পাক মদতপুষ্ট জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল। তার দাবি ছিল, সে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বাড়িতে রেকি করেছিল জঙ্গি নেতাদের নির্দেশে। এরপরই কড়া সতর্কতা জারি করা হয় ডোভালের অফিসে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…