Categories: NationalSpecial News

উত্তরপ্রদেশে BJP-এর হেরে যাওয়া মানে দেশ থেকে চলে যাওয়া: মমতা

খবর লাইভ: “BJP-কে হারাতে গেলে আমার ভাইকে ভোট দিন।” অখিলেশ যাদবের সমর্থনে লখনউতে প্রচারে গিয়ে ভোটারদের কাছে এই আর্জি রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অখিলেশকে ‘ভাই’ বলে সম্বোধন করেন বাংলার মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি বলেন, “BJP-কে হারাতেই হবে। উত্তরপ্রদেশ থেকে BJP চলে যাওয়া মানে গোটা দেশ থেকে চলে যাওয়া।”

মঙ্গলবারই বিজেপির ম্যানিফেস্টো প্রকাশ করেন অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “শুনেছি আমি আসছি বলে BJP-র ম্যানিফেস্টো প্রকাশ করেছে। ওটা ম্যানিফেস্টো নয়, মানিফেস্টো! শুনেছি আপনারা নাকি স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। খালি মিথ্যে প্রতিশ্রুতিই দিচ্ছেন। আগে দিন, তারপর বড় বড় কথা বলবেন।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও যোগী প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এখানে গুলির রাজত্ব চলে। মা-বোনেদের খুব খারাপ অবস্থা। হাথরস-উন্নাওয়ের মতো ঘটনার জন্য আপনাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। ইতিহাস এই ঘৃন্য ঘটনা মনে রাখবে। আগে ক্ষমা চান, তারপর ভোট চাইবেন।”

মমতা বলেন, “অখিলেশ জিতলে আমি আবার লখনউ আসব।” আগামী ১৫ তারিখ তিনি বারাণসীতে সমাজবাদী পার্টির সমর্থনে যাবেন বলেও জানান তিনি। লখনউয়ের মঞ্চ থেকেও ‘খেলা হবে’ স্লোগান তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago