বনমালীপুর বাজারে রমরমিয়ে চলছে বেআইনি মদের কারবার

খবর লাইভ : প্রকাশ্যে বাজারেই চলছে বেআইনি মদের কারবার। বাধা দিতে গেলে কখনো লাঠি নিয়ে তাড়া করা হচ্ছে সাধারণ মানুষকে আবার কখনো প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। হুমকির হাত থেকে রেহাই পাচ্ছেন না এলাকার মহিলারাও। এভাবেই বছরের পর বছর ধরে চণ্ডীতলা থানার বনমালীপুর বাজারে বেআইনি মদের কারবার চালাচ্ছে রমানাথ ঘোষ। সম্প্রতি এনিয়ে এলাকার লোকজন প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগপত্রও জমা দিয়েছেন। তাতে কোনও কাজ হয়নি বলেই এলাকাবাসীদের দাবি।
বনমালীপুর বাজার এলাকায় প্রচুর মানুষের বসবাস। সেখানেই দীর্ঘদিন ধরে রমানাথ বেআইনিভাবে সমস্ত ধরনের মদ বিক্রি করে থাকে। এলাকাবাসীরা বারবার দোকান বন্ধ করার কথা বললেও সে সেই কথা শোনেনি। উল্টে এলাকাবাসীদের প্রাণে মেরে ফেলার হুমকি বারবার দিয়ে গেছে সে। কখনো আবার এলাকার লোকজনকে মারধর করতেও দেখা গেছে তার লোকজনদের। তাই তাঁরা নবান্ন সহ প্রশাসনের একাধিক জায়গায় ওই বেআইনি মদের দোকান বন্ধের জন্য চিঠি দিয়েছেন। রমানাথ ঘোষের দাবি, পুলিশ ও আবগারি দপ্তরকে টাকা পয়সা দিয়ে সে এই কাজ করছে। পুলিশ তার বিরুদ্ধে কিছুই করবে না।
হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ ওই বেআইনি মদ কারবারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago