খবর লাইভ : ফের রক্তাক্ত উপত্যকা। শনিবার জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরার নাগবয়রান ট্রাল এলাকায় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে নিহত হয়েছে তিন জইশ জঙ্গি (Jaish-e-Mohammad)। গোটা এলাকায় এখনও চলছে তল্লাশি।
আফগানিস্তানে তালিবানের সাম্রাজ্য কায়েম হওয়ার পর থেকেই কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধির আশঙ্কায় নজরদারি আরও কড়া করেছে ভারতীয় সেনা। শুক্রবারই পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সেনার সঙ্গে সংঘর্ষে নিকেশ হয়েছিল হিজবুল মুজাহিদিনের দুই জঙ্গি। আবার শনিবার ভোর থেকেই সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়েছিল। যাতে তিন জইশ জঙ্গি খতম হয়েছে বলে নিশ্চিত করে জম্মু ও কাশ্মীর পুলিশ। সেনা ও পুলিশের যৌথ অভিযানেই মেলে সাফল্য। এখনও গোটা এলাকাজুড়ে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। আরও কোনও জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…