বাসে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা, হুঁশিয়ারি পরিবহন দফতরের

খবর লাইভ : বাড়তি বাসভাড়া নিয়ে সরকারি নির্দেশিকা জারি না হলেও অনেক রুটেই বাসে চাপলে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। কখনও কখনও বাস কন্ডাক্টরের সঙ্গে বাড়তি ভাড়া নিয়ে বচসাও বেঁধে যাচ্ছে। এবার এই নিয়ে কড়া নির্দেশ দিল রাজ্য পরিবহণ দফতর। পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কোনওমতেই বাড়তি ভাড়া নেওয়া যাবে না যাত্রীদের কাছ থেকে।

করোনার জন্য দীর্ঘদিন বন্ধ ছিল যান চলাচল। কিন্তু দ্বিতীয় ঢেউ যখন কিছুটা নিয়ন্ত্রণে তখন বাস চলাচল করতে শুরু করে। কিন্তু দীর্ঘদিন ধরেই পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি, করোনার প্রভাব সহ একাধিক কারণ সামনে রেখে বাসভাড়া বৃদ্ধির দাবি জানাচ্ছে বাস মালিক সংগঠনগুলি। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি রাজ্য সরকার। যাত্রীদের কাছ থেকে ক্রমাগত অভিযোগ পেয়ে এবার কড়া অবস্থান নিল পরিবহন দফতর।

বাস মালিক সংগঠনগুলিকে একটি চিঠি দিয়ে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাসে নির্ধারিত মূল্যের থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। পরিবহণ দফতরের কাছে এই ধরনের অভিযোগ এসেছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে। ২০২০ সালের ৩০ ডিসেম্বর বৈঠকে যে ভাড়া নির্ধারিত করা হয়েছিল, সেই মূল্যই নিতে হবে। যদি অতিরিক্ত ভাড়া নেওয়া হয় কড়া পদক্ষেপ নেওয়া হবে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago