খবর লাইভ : বন্ধ হতে চলেছে শহর কলকাতার আরও এক সিঙ্গল স্ক্রিন সিনেমা হল প্যারাডাইস। কলকাতার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এই সিনেমা হলের নাম।
প্যারাডাইসের তরফে সুনীত সিং জানিয়েছেন, টানা লোকসানে চলার জন্যই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে হল মালিককে। আপাতত, কোনও সিনেমাই না দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এই সিনেমা হলের জায়গায় শপিং মল হবে কিনা সে বিষয়ে স্পষ্ট করেননি প্যারাডাইস কর্তৃপক্ষ।
এর আগে ধর্মতলা চত্বরে একের পর এক বন্ধ হয়েছে এলিট, রক্সি, লাইট হাউজ, গ্লোব, চ্যাপলিন। আর এবার প্যারাডাইস বন্ধ হওয়ায় কলকাতার সিঙ্গল স্ক্রিনের ইতিহাসের এক বড় অধ্যায়ের শেষ হতে চলেছে। এক সময় বড় স্ক্রিন আর দারুণ সাউন্ড সিস্টেমের জন্য আলাদা করে নজর কেড়েছিল প্যারাডাইস।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…