খবর লাইভ : ‘লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে। মাত্র ৩ দিনেই ৪৬ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে।’ বুধবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আমজনতাকে উদ্দেশ করে তিনি বলেন, “হুড়োহুড়ি করার কোনও প্রয়োজন নেই। এখনও অনেক দিন বাকি রয়েছে। তাই ধীরে সুস্থে আবেদন করুন সকলে। প্রত্যেকে প্রকল্পের সুবিধা পাবেন। দরকারে আরও কয়েকদিন সময় বাড়িয়ে বিশেষ ক্যাম্প করা হবে। ”
রাজ্য জুড়ে ‘দুয়ারে সরকার’ শিবিরের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ব্যাপক সাড়া মিলছে। প্রতিদিন জেলায় জেলায় শিবিরগুলিতে উপচে পড়ছে ভিড়। করোনা বিধির তোয়াক্কা না করে ঠাসাঠাসি করে শিবিরের বাইরে জমায়েত করছেন বহু মানুষ। সেই সমস্যা সমাধানে ‘দুয়ারে সরকারে’র সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি মাদার ডেয়ারির পরিবর্তে রাজ্যে বাংলা ডেয়ারি চালু করার কথাও জানান মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নে মমতা বলেন, “মাদার ডেয়ারিকে বাংলা ডেয়ারি করব আমরা। মাদার ডেয়ারির উৎপাদন বাংলায় নয়। বাইরে থেকে আনতে হয়। মাদার নামটা নিয়ে আমার কোনও আপত্তি নেই। তবে বাংলার জিনিসের নাম বাংলায় হওয়াই ভাল।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…