খবর লাইভ : আফগানিস্তানের কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে গুলি চালাল মার্কিন সেনা। আমেরিকার তরফে তালিবানকে জানিয়ে দেওয়া হয়েছিল কোনওভাবেই তারা যেন কাবুল এয়ারপোর্টে ঢোকার চেষ্টা না করে। কিন্তু, মার্কিন হুঁশিয়ারি সত্ত্বেও এদিন তালিবানরা এয়ারপোর্টে ঢুকতে চাইলে গুলি চালায় US Troop। এই ঘটনায় কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জেরে ক্ষোভ আছড়ে পড়ছে আমেরিকাতেও। শুধু আমেরিকা নয়, বিশ্বের বিভিন্ন দেশেও বাইডেন সরকারকে কাঠগড়ায় তোলা হচ্ছে। প্রবল সমালোচনার জেরে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
জো বাইডেন বলেন, ‘আমরা ২০ বছর আগে আফগানিস্তানে গিয়েছিলাম একজন জঙ্গিকে পাকড়াও করতে। দেশ সামলাতে নয়। আমাদের কি দায়িত্ব ছিল একটা দেশকে গড়ে তোলা? ওই দেশের মানুষ সিদ্ধান্ত নিক তাঁরা কী চায়।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…