খবর লাইভ : রাজ্য সরকারের ঘোষণা মতো সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে ‘খেলা হবে’ দিবস। তবে এদিন সবাইকে অবাক করেছে BJP-এর রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কয়েকটি ছবি। ফুটবল পায়ে দিলীপ ঘোষ।
প্রতিদিনের মতো সোমবারও ইকো পার্কে শরীর চর্চা করতে যান দিলীপ ঘোষ। আর সেখানই ফুটবল খেলায় মাতেন BJP রাজ্য সভাপতি। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় দিয়ে ট্রোলড হন তিনি। তবে এতে না দমে তিনি বলেন, ‘বাকিরা ডায়লগ দেয়। আমি গোল করি।’
দিলীপ ঘোষের পোস্টের নীচে নেটিজেনদের প্রশ্ন, ‘তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা হবে দিবসের সূচনা দিলীপ ঘোষই করে দিলেন?’ যদিও মানতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ বাবু বলেন, ‘খেলাটাকে রাজনীতি ও হিংসার খেলায় পরিণত করেছে তৃণমূল। সিন্ডিকেট ও কাটমানির খেলা চলছে।’
ত্রিপুরাতেও সোমবার খেলা হবে দিবস উদযাপন করছে তৃণমূল। আগরতলার উত্তর বনমালীপুরে ‘খেলা হবে’ স্লোগান দিয়ে মিছিল করে তৃণমূল। উপস্থিত ছিলেন সাংসদ শান্তনু সেন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষ, আবীররঞ্জন বিশ্বাস সহ অন্যরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…