খবর লাইভ : মেয়ো রোডে ধুন্ধুমার। BJP-র ‘পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’ কর্মসূচি ঘিরে বিক্ষোভ-জমায়েতে গ্রেফতার বঙ্গ বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। কোভিড পরিস্থিতিতে অবৈধ জমায়েতের কারণে ওই কর্মসূচি থেকে পুলিশ তাঁদের গ্রেফতার করে।
পুলিশের অনুমতি না মেলায় রানি রাসমণি অ্যাভিনিউয়ের বদলে ধর্মতলার মেয়ো রোডে কর্মসূচি হয়। গাঁধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতারা। তার পরই মহামারি আইনে গ্রেফতার করা হয় শুভেন্দু, দিলীপদের। শুভেন্দুকে কেন্দ্রীয় বাহিনী ঘিরে রাখায় পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিও হয়। সব মিলিয়ে উত্তাল হয়ে ওঠে মেয়ো রোড।
১৬ অগস্ট দিনটিকে ‘খেলা হবে দিবস’ হিসেবে ঘোষণা করেছিল রাজ্য সরকার। তার পরই এই দিনে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’ কর্মসূচি গ্রহণ করেছিল বিজেপি। মহামারি আইনে গ্রেফতার করা হয়েছে সৌমিত্র খাঁ ও শীলভদ্র দত্তকেও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…