খবর লাইভ : স্কুল-কলেজ খোলার ব্যাপারে পদক্ষেপ করল কয়েকটি রাজ্য সরকার। আগামী ১৬ অগস্ট থেকে স্কুল খুলছে উত্তরপ্রদেশে। ৫০ শতাংশ পড়ুয়াকে নিয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু করার ছাড়পত্র দিয়েছে যোগী সরকার।
উত্তরপ্রদেশ সরকারের পাশাপাশি রাজস্থান সরকারও আগামী ১ সেপ্টেম্বর থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং ইনস্টিটিউশন খোলার সিদ্ধান্ত নিয়েছে। সেখানেও স্কুলে ৫০ শতাংশ পড়ুয়াকে নিয়ে ক্লাস শুরু করার সবুজ সঙ্কেত দিয়েছে সে রাজ্যের স্বরাষ্ট্র দফতর।
রাজস্থান সরকারের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, অন্তত একটি টিকা নেওয়া থাকলে তবেই স্কুল চত্বরে প্রবেশ করতে পারবেন শিক্ষক-শিক্ষিকা এবং অন্যান্য কর্মীরা। কোভিডবিধি যাতে যথাযথ ভাবে মেনে চলা হয়, তারও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল শুরু আগে প্রার্থনার জন্য পড়ুয়াদের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
যদিও কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার আবহে ছেলেমেয়েদের স্কুলে পাঠানো নিয়ে দ্বিধায় অভিভাবকরা। উত্তরপ্রদেশের একটি গার্লস কলেজের ১,২৫০ জন পড়ুয়ার মধ্যে মাত্র ১৫০ জনের পরিবার সন্তানদের স্কুলে পাঠাতে রাজি হয়েছে। একটি বেসরকারি স্কুলের ৭৫ শতাংশ পড়ুয়ার অভিভাবকরা জানিয়ে দিয়েছেন, অতিমারি সঙ্কটে ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে তাঁরা রাজি নন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…