খবর লাইভ : ফের চোটের ধাক্কা ভারতীয় শিবিরে। এবার চোটের জন্য দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অন্যতম নির্ভরযোগ্য বোলার শার্দুল ঠাকুর। সাংবাদিক বৈঠকে অধিনায়ক বিরাট কোহলি জানান, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন শার্দুল। বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে লর্ডস টেস্ট। তার বদলে ইশান্ত শর্মা দলে জায়গা পেতে পারেন বলে মনে করা হচ্ছে।
প্রথম টেস্টে চতুর্থ বোলার হিসেবে দলে জায়গা পেয়েছিলেন শার্দুল। দুই ইনিংস মিলিয়ে নেন মোট চারটে উইকেট। দ্বিতীয় ইনিংসে শার্দুল মাত্র ১৩ ওভার বল করেন। যদিও ফিল্ডিং করেছিলেন তিনি। বুধবার দ্বিতীয় টেস্টের আগে লর্ডসে টিম অনুশীলন করলেও শার্দুল বেশিরভাগ সময় কাটান ফিজিও নীতিন প্যাটেল ও প্রশিক্ষক নিক ওয়েবের সঙ্গে। পাশাপাশি দীর্ঘক্ষণ নেটে বোলিং করেন ইশান্ত শর্মা। বোলিংয়ের পাশাপাশি তাঁকে ব্যাটিংও করতে দেখা যায়।
শার্দুলের পরিবর্তে কাকে দলে রাখবেন বিরাট? এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে। তবে এক্ষেত্রে ইশান্তের পাল্লা ভারি। ইংল্যান্ডের আবহাওয়ায় ইশান্তের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইবেন বিরাট। বিকল্প হিসেবে রয়েছেন উমেশ যাদবও। স্পিনিং অলরাউন্ডার হিসেবে আলোচনায় রবিচন্দ্রন অশ্বিনও রয়েছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…