‘উপনির্বাচনে তৃণমূল হারবে’, মুকুল রায়ের বক্তব্যে অস্বস্তিতে দল

খবর লাইভ : মুকুল রায়ের অসংলগ্ন বক্তব্যে অস্বস্তিতে তৃণমূল। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, “উপনির্বাচনে বিজেপি জিতবে, তৃণমূল পর্যুদস্ত হবে।” এরপরই মুকুল রায়ের মন্তব্যের উপযুক্ত ব্যাখ্যা দিতে ময়দানে নেমে পড়েন তৃণমূল নেতারা। দলের কয়েকজন নেতৃত্ব জানান, স্ত্রী বিয়োগের পর থেকেই শরীর ভালো যাচ্ছে না মুকুল রায়ের। মানসিকভাবেও বিপর্যস্ত। তাই ভুল কথা বলে ফেলেছেন।

বিধানসভা ভোটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপি-র টিকিটে জেতেন মুকুল। তার পর BJP ছেড়ে আবার নিজের পুরনো দল তৃণমূলে ফিরে যান। দলত্যাগ বিরোধী আইনে তাঁর বিধায়ক পদ খারিজের দাবিও তুলেছে বিজেপি। এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার সকালে কৃষ্ণনগর যান তিনি। পুরসভায় কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন। তার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানে এক সাংবাদিক জানতে চান, কৃষ্ণনগর থেকেই কি রাজ্যে সাংগঠনিক প্রভাব বিস্তার করেছিল বিজেপি? জবাবে মুকুল বলেন, “সামগ্রিক ভাবে কৃষ্ণনগরে মানুষের আশীর্বাদ সঙ্গে ছিল। তারই ফল মিলেছে। ভোট হলে বিজেপি-ই জিতবে, তৃণমূল পর্যুদস্ত হবে।”

মুকুলের মন্তব্যে অস্বস্তিতে পড়ে যান তাঁর সঙ্গে থাকা স্থানীয় তৃণমূল নেতৃত্ব। চার পাশ থেকে তাঁরা ধরিয়ে দেন, “দাদা ওটা তৃণমূল হবে।” তাতে ভুল শুধরে নিয়ে মুকুল বলেন, “তৃণমূল কংগ্রেস হেরে যাবে মানে নিজস্ব ভূমিকায় ফিরে আসবে। নিজের ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠা করবে।” মুকুল তাহলে বিজেপি-র পরাজয়ই চাইছেন তো? প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে তিনি বলেন, “নিঃসন্দেহে। বিজেপি-র অস্তিত্ব থাকবে না।”

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago