#TokyoOlympics: অলিম্পিক্সের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়ল ভারতের মহিলা হকি দল

খবর লাইভ : পুরুষ দলের পর এবার অলিম্পিক্সের সেমি ফাইনালে উঠল ভারতের মহিলা হকি দলও। সোমবার অস্ট্রেলিয়ার শক্তিশালী টিমকে হারিয়ে সেমি ফাইনালে ওঠল তারা। এদিন প্রথম কোয়ার্টারে ভারতের হয়ে একমাত্র গোলটি করে দলকে এগিয়ে নিয়ে যান গুরজিৎ কৌর। এই প্রথম এত বড় সাফল্য পেল রানি রামপালরা। এতদিন তাদের সাফল্য সীমাবদ্ধ ছিল এশিয়া স্তরেই।

এর আগে ২০০২ কমনওয়েলথ গেমসে সোনা, ২০০৬ সালে রুপো জিতেছিল তারা। এছাড়া ২০০২ সালে হকির চ্যাম্পিয়ন্স কাপে সোনা ও ২০১৮-১৯ সালে হকি সিরিজের ফাইনালে সোনা জয় করেছিল ভারতের মহিলা হকি দল।

এবার অলিম্পিক্সে হকির প্রথম তিন ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ায় মহিলা হকি দল। এরপর তারা পরাজিত করে আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দলকে। কিন্তু গ্রেট ব্রিটেনের কাছে আয়ারল্যান্ডের হার কোয়ার্টার ফাইনালে ভারতের পথ খুলে দেয়। ১-০ গোলে এদিন অস্ট্রেলিয়াকে হারানোর পর এখন পদক জয় থেকে আর দুই ম্যাচ দূরে দাঁড়িয়ে নতুন ইতিহাস রচনার আশায় রয়েছে সোয়ার্ড মরিজনের ভারতীয় মহিলা ব্রিগেড।

উল্লেখ্য, এর আগের দিন রবিবার অলিম্পিক্সের সেমি ফাইনালে ওঠে ভারতের পুরুষ হকি দলও। ৪৯ বছর পর ফের সেমি ফাইনালে উঠে তারা আশার আলো দেখায় ভারতকে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago