Assam, Oct 20 (ANI): An artisan gives final touches by covering the face of Goddess Durga’s idol with a face-mask, in Sonitpur district on Tuesday. (ANI Photo)
খবর লাইভ : গত বছরের দুর্গাপুজো বাঙালির কার্যত কেটেছিল ঘরে বসেই। কোভিডের ঝড় ঠেকাতে কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ের দরুন একাধিক বিধি নিষেধের মধ্যেই কাটে পুজো। তাই অনেকেরই এবারে আশা ছিল ২০২১ এর পুজো তাঁরা কাটাবেন বাড়তি উৎসাহে। কিন্তু তাঁরা কী খবর রাখেন এবারের পুজোটাও বাঙালির আরও বিশ্রী ভাবে কাটতে পারে। মানে গোটা উৎসব মরশুমটাই এবার কাটতে পারে ঠিক এখনকার মতো এক বিধিনিষেধের বেড়াজালে। যা কার্যত লকডাউনেরই নামান্তর!
বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশে আগামী ৪ থেকে ৮ সপ্তাহের মধ্যেই কোভিডের তৃতীয় ঢেউ শুরু হয়ে যাবে। মানে আগস্ট মাসের মধ্যেই দেশে কোভিডের ঢেউ আছড়ে পড়বে। আর সেই সময় কার্যত মৃত্যুর তাণ্ডবলীলা চালাতে পারে কোভিডের নয়া মিউটেড ভাইরাস ‘ডেল্ট্রা স্ট্রেইন’। কোভিডের এই মিউটেড ভাইরাসটি যেমন ক্ষিপ্রগতিতে ছড়িয়ে পড়তে পারে ঠিক তেমনি দ্রুত জীবন কাড়তেও পারে। সেই হিসাবে আগস্ট মাসের মধ্যে দেশে এই ভাইরাস তাণ্ডব শুরু করে দিলে বাংলায় তা হানা দিতে বেশি সময় লাগাবে না। অনুমান করা হচ্ছে সেপ্টেমর মাসের মধ্যেই তা বাংলার বুকে ভেলকি দেখাতে শুরু করে দেবে। আর তার জেরেই রাজ্য সরকার জীবনহানি ও সংক্রমণ ঠেকাতে বাধ্য হবে এখনকার মতোই আবারও কড়া বিধিনিষেধের জালে রাজ্যবাসীকে বেঁধে রাখতে। যা কার্যত লকডাউনেরই নামান্তর হয়ে উঠবে। তবে তাতে এখনকার মতো কিছু ছাড়ও থাকবে।
এবারে দুর্গাপুজো পড়েছে অক্টোবর মাসে। ৬ অক্টোবর মহালয়া। ১০ অক্টোবর পঞ্চমি। ১২ অক্টোবর সপ্তমি। বিজয়া দশমী পড়েছে ১৫ অক্টোবর। ২০ অক্টোবর লক্ষ্মীপুজো। ২ নভেম্বর ধনতেরাস, ৪ নভেম্বর কালিপুজো। ভাইফোঁটা ৬ নভেম্বর। ১০ নভেম্বর ছটপুজো, ১৩ নভেম্বর জগদ্ধাত্রী পুজো, ১৭ নভেম্বর কার্তিক পুজো, পরেরদিন ১৮ নভেম্বর রাসযাত্রা। মানে বাঙালির উৎসব মরশুম শুরু হচ্ছে ৬ অক্টোবর থেকে আর শেষ হচ্ছে ২০ নভেম্বর রাসযাত্রা সমাপণের মধ্যে দিয়ে। কিন্তু বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন, কোভিডের তৃতীয় ঢেউ আগস্ট মাসের মধ্যেই দেশে চলে আসবে। সেপ্টেম্বর জুড়ে তা তাণ্ডব চালাবে। বাংলায় সেই সময়েই কার্যত মৃত্যু মিছিল শুরু হয়ে যেতে পারে। আর তা ঠেকাতে হয়তো রাজ্য সরকার বাধ্য হবে অক্টোবর মাসের শুরুর দিকেই কঠোর বিধিনিষেধ জারি করে দিতে। সেক্ষেত্রে অক্টোবর ও নভেম্বর মাস বাঙালিকে লকডাউনের মধ্যেই কাটাতে হতে পারে। আর এই লকডাউনের মধ্যেই পড়ে যাচ্ছে উৎসবের মরশুম। বিশেষজ্ঞরা এটাও জানিয়েছেন, এখন কোভিডের দ্বিতীয় ঢেউ শেষের মুখে এসে দাঁড়িয়েছে। তাই আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে, বিধিনিষেধ উঠবে, লকডাউন উঠবে। আর তারপরে আমজনতা যদি কোভিড বিধি না মানেন তাহলে কিন্তু কোভিডের তৃতীয় ঢেউ আরও মারাত্মক আরও দ্রুত ধেয়ে আসবে। বাংলা কী করবে সেটা বাংলার মানুষকেই ঠিক করতে হবে। তাঁরা কোভিডবিধি মেনে চলবেন না সেই সব এড়িয়ে মৃত্যুকে আমন্ত্রণ জানাবেন সেটা তাঁদেরই ঠিক করতে হবে। তবে পুজো এবারও গেল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…