খবর লাইভ : সারদা মামলায় জামিন পেলেন ওই অর্থলগ্নি সংস্থার অন্যতম কত্রী দেবযানী মুখোপাধ্যায়। আজ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জামিন দেয় দেবযানীকে। ওই মামলায় সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গেই প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় দেবযানীকে। সেই মামলায় সুদীপ্তের সঙ্গেই দীর্ঘদিন জেলবন্দি রয়েছেন দেবযানী। দীর্ঘদিন বাদে জামিনে ছাড়া পেলেন সারদার অন্যতম কত্রী।
গত ১৬ জুন কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, সারদা সংক্রান্ত দেবযানীর বিরুদ্ধে কলকাতায় যেসব মামলা রয়েছে সবকটির শুনানি শেষ। আর সেই কারণেই আজ রায়দান করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। গত ১৫ জুন এই সংক্রান্ত মামলা নিয়ে শুনানি শুরু হলে তা পিছোতে বলে সিবিআইয়ের আইনজীবীরা। কিন্তু তাতে বিরক্ত হয়ে তাঁদের আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এরই সঙ্গে সিবিআইকে বলা হয়, মামলা পিছিয়ে দেওয়ার আবেদন কেন?
আজ শনিবার তাঁর জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। তবে কলকাতার বাইরে থাকা মামলা গুলি থেকে এখনই নিষ্পত্তি পাচ্ছেন না দেবযানী। ২০১৩ সালে সারদা চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হন সংস্থার কর্ণধার সুদীপ্ত। একই সঙ্গে গ্রেফতার হন দেবযানীও। তার পর থেকে দুজনেই জেলে রয়েছেন। তবে এখনও জেলেই থাকতে হবে সারদা সংস্থার কর্ণধার সুদীপ্তকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…