Categories: National

২-৪ সপ্তাহের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ মহারাষ্ট্রে

খবর লাইভ : করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল হয়েছিল গোটা দেশ। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই ফের অশনিসংকেত। মহারাষ্ট্রে শীঘ্রই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। এমন আশঙ্কার কথাই জানাল মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর। আগামী ২-৪ সপ্তাহের মধ্যেই রাজ্যে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর জানিয়েছে, করোনা ভাইরাসের নতুন রূপ ডেল্টা প্লাস অত্যন্ত উদ্বেগজনক।মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে ও কোভিড মোকাবিলায় গঠিত টাস্কফোর্সের সদস্যরা এনিয়ে একটি বৈঠকে বসেন। এই বৈঠকেই তৃতীয় ঢেউয়ের প্রসঙ্গে সতর্ক করা হয়। বৈঠকে এক আধিকারিক বলেন, ‘ডেল্টা প্লাস ভেরিয়্যান্ট মহারাষ্ট্রে তৃতীয় ঢেউ ঘটাতে পারে। দ্বিগুণ হারে ছড়াতে পারে সংক্রমণ।’
উল্লেখ্য মহারাষ্ট্রে কোভিডের ধাক্কা সবচেয়ে মারাত্মক। তাই তৃতীয় ঢেউ মোকাবিলা করার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে রাজ্য। বৈঠকে এক আধিকারিক বলেন, ‘গাদাগাদি ভিড় এবং কোভিড বিধি অমান্য করা, মাস্ক না পড়া এগুলোই মূলত তৃতীয় ঢেউয়ের জন্য দায়ী। এমনকী মুম্বইয়েও একই হাল। নির্দিষ্ট সময়ের সীমাবদ্ধতার পর অবাধে ঘোরাঘুরি সারাদিন। স্বাস্থ্য দফতর জানিয়েছে ‘ডেল্টা প্লাস’ জিন মহারাষ্ট্রে কোভিডের তৃতীয় তরঙ্গকে ত্বরাণ্বিত করতে পারে। সরকারের তরফে তাই অক্সিজেন, হাসপাতালের বেড সংখ্যা, করোনার চিকিৎসায় প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের থেকে শিক্ষা নিয়েই আগামী বিপদ মোকাবিলা করা হবে বলেও জানিয়েছেন উদ্ধব।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago