Categories: National

টিকা নিয়ে দুর্নীতির অভিযোগ, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ শিরোমণি অকালি দলের

খবর লাইভ : টিকাকরণ নিয়ে দুর্নীতির অভিযোগে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিশাল মিছিল নিয়ে হাজির শিরোমণি অকালি দল। তাদের দাবি, পঞ্জাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে করোনার টিকা ও প্রয়োজনীয় ওষুধে কালোবাজারি হচ্ছে, তাই এই ঘটনায় সিবিআই তদন্ত চাই। এদিন দুপুরে মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর মোহালির বাসভবনের বাইরে বিক্ষোভ দেখান শিরোমণি আকালি দলের প্রধান সুখবিন্দর সিং বাদল। তাঁর সঙ্গে ছিলেন মায়াবতীর বিএসপি দলের পঞ্জাব শাখার সভাপতি যশপ্রীত সিং গারহি। মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিশাল জমায়েত করে বিক্ষোভ করায় প্রথমে জল কামান দিয়ে জল ছোঁড়া হয়। তাতে না থামলে পুলিশি ব্যারিকেড করে আটকে রাখা হয় সমস্ত বিক্ষোভকারীদের। পরে শিরোমণি আকালি দলের প্রধান সুখবিন্দর সিং বাদলকে আটক করে পঞ্জাব পুলিশ।

আগামী বছরেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন। আর তাকে হাতিয়ার করেই এই গুরুতর অভিযোগ নিয়ে রাজনীতি করতে পিছপা হচ্ছে না বিরোধীরা। দু’দিন আগেই মায়াবতীর দলের সঙ্গে জোট বাঁধে শিরোমণি অকালি দল। আর সেই জোটবদ্ধ অবস্থাতেই বিশাল মিছিল নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন অকালি দল ও বিএসপি নেতা-কর্মীরা। বিক্ষোভকারীদের আরও দাবি, পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং সিধুকে বরখাস্ত করা হোক। শুধুমাত্র সুখবিন্দর সিং বাদল নয়, শিরোমণি অকালি দলের আরও এক নেতা বিক্রম সিং মাঝিতিয়াকেও আটক করেছে পুলিশ।

জোট বেঁধেই পঞ্জাবের নির্বাচনের কথা মাথায় রেখে বারবার কংগ্রেসের সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করছে এই দুই দল। নানা ইস্যুতে মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর সরকারের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছে শিরোমণি অকালি দল ও বিএসপি। বিজেপির শরিক দল শিরোমণি অকালি দলের সঙ্গে গত গত শনিবারই জোট বাঁধেন মায়াবতী। আগামী বিধানসভা নির্বাচনে একসঙ্গেই লড়বেন বলে জানা গিয়েছে। এই জোট প্রসঙ্গে মায়াবতী জানিয়েছেন, পঞ্জাবে বহু মানুষ কংগ্রেসের এই দুর্নীতিগ্রস্ত সরকারের অত্যাচারে অতিষ্ট। পঞ্জাবে দলিত, কৃষক, মহিলাদের উপর সবচেয়ে বেশি অত্যাচার হয়। সবাইকে এই নারকীয় যন্ত্রণা থেকে মুক্তি দিতে এই জোট গড়া হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago