খবর লাইভ : পুর নির্বাচনে ভালো ফলের পর এবার খোদ মোদিরাজ্যেই নরেন্দ্র মোদির দলকে চ্যালেঞ্জ ছুঁড়তে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ইতিমধ্যেই গুজরাতে বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামা। ২০২২ নির্বাচনী লড়াইয়ে নামতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিল আপ। আর সেখানে তারা লড়বে সবকটি আসনেই৷ এদিন আহমেদাবাদে একটি সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল জানান, গুজরাতের ১৮২টি আসনের মধ্যে সবকটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁর দলের পদপ্রার্থীরা। এমনকী এই সম্মেলন থেকেই একযোগে বিজেপি এবং কংগ্রেসের দিকেও নিশানা করেন তিনি। পূর্ববর্তী দুই সরকারের মিলিত কর্মকাণ্ডের জেরেই আজ গুজরাতের এই অবস্থা হয়েছে বলে তোপ দাগেন তিনি।
প্রসঙ্গত, গুজরাতের মাটিতে আপের মাটি শক্ত হচ্ছিল গত কয়েক বছর ধরেই। নির্বাচনী ফলাফলে তার বিশেষ ছাপ না দেখা গেলেও গত বছরের মাঝামাঝি সময়ের পর থেকেই খেলা ঘুরতে শুরু করে। প্রসঙ্গত উল্লেখ্য, সুরাত পুর নির্বাচনে ১২০টি আসনের মধ্যে ২৭টি আসনে জয়লাভ করেছে আপ। আর সেটাই কেজরিকে লড়াইয়ে নামার বাড়তি অক্সিজেন জুগিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…