Categories: State

মুখ্যমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তোপ রাজ্যপালের

খবর লাইভ : ফের রাজ্যের বিরুদ্ধে সরব রাজ্যপাল। এবার পাশে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সোমবার আবারও ভোট পরবর্তী হিংসা ছাড়াও দলত্যাগ বিরোধী আইন প্রসঙ্গে হুঁশিয়ারি দেন জগদীপ ধনকর। তিনি বলেন, বাকি রাজ্যের মতো এরাজ্যেও দলত্যাগ বিরোধী আইন বলবৎ রয়েছে। একই সঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের একবার রাজ্যের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি।
সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের সঙ্গে রাজভবনে এক চা-চক্রে মিলিত হন রাজ্যপাল। বিরোধী দলনেতা-সহ মোট ৫১ জন বিধায়ক এদিন রাজভবনে যান। যদিও বিজেপিতে থাকা বাকি ২৩ জন বিধায়ক গেলেন না কেন, সেই নিয়ে প্রশ্ন উঠছে।
এদিন চা চক্রের পরে রাজ্যপাল সংবাদমাধ্যমের কাছে মুখ খুলে বলেন, রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে। ভোট পরবর্তী পরিস্থিতিতে আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে রাজ্যপাল বলেন, ‘ভোট পরবর্তী রাজ্যে একাধিক জায়গায় অশান্তি হয়েছে। সেই জায়গাগুলিতে কেন মুখ্যমন্ত্রী গেলেন না। বাংলায় গণতন্ত্র নিঃশ্বাস নিতে পারছে না। উর্দিধারীরা নিরপেক্ষভাবে কাজ করছেন না। মানুষের রায়ে বাংলা দখল হওয়া সত্ত্বেও রাজ্য প্রশাসন কোনও কাজ করছে না। সংবিধানে হাত রেখে শপথ নিলেও মুখ্যমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন না মমতা। আগুন নিয়ে খেলছেন রাজ্যের প্রশাসনিক কর্তারা। লাগাতার ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে রাজ্যে। অথচ নীরব রয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী এরাজ্যের স্বরাষ্ট্র দফতরেরও প্রধান। সেই দায়িত্ব পালন করতে হবে ওঁকে। আইন মেনে কাজ করতে হবে।’

এদিন রাজ্যপাল কার্যত কিছুটা বেনজির ভাবেই বিজেপির প্রতিনিধিদলের সঙ্গে রাজভবনের খোলা বারান্দায় বৈঠক করেন। তারপরেই শুভেন্দু এবং বিজেপির বিধায়কদের পাশে নিয়ে ফের একবার রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানেন রাজ্যপাল। এদিন বিকেল ৪টে নাগাদ বিধানসভা থেকে পায়ে হেঁটে রাজভবনে এসে পৌঁছান শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপি প্রতিনিধিদের একটি দল। রাজভবনের বারান্দায় রাজ্যপালের সঙ্গে বৈঠক হয় তাঁদের। বৈঠক শেষে বিজেপি প্রতিনিধিদের সঙ্গে নিয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হন ধনকর। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সেরে মমতাকে তীব্র আক্রমণ করেন শুভেন্দুও। তিনি বলেন, ‘যদি কেউ ভেবে থাকেন ক্ষমতার দম্ভে বাংলায় বিরোধীদের খতম করবেন, তা হলে ভুল করবেন। ভোট মিটে যাওয়ার এক মাস ১২ দিন পরেও ১৭ হাজারেরও বেশি বিজেপি কর্মী ঘরছাড়া। ব্যবস্থা নিতে হবে। ২ মে-র পর ৩ হাজারের বেশি ভুয়ো মামলা হয়েছে বিজেপির কর্মীদের বিরুদ্ধে। আমি এ নিয়ে আদালতে যাব। এ ভাবে ভয় দেখিয়ে রোখা যাবে না।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago