Categories: National

ব্যাঙ্কে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট‍? টাকা ত‍ুলতে হলে বড়সড় বদল

খবর লাইভ : এবার জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড় ঘোষণা। চার বারের বেশি এটিএম বা ব্যাংক থেকে টাকা তুললে গুনতে হবে অতিরিক্ত চার্জ। পাশাপাশি চেকবই ব্যবহারের ক্ষেত্রেও গুনতে হবে জিএসটি। পয়লা জুলাই থেকেই কার্যকর হচ্ছে এসবিআই-এর দু’টি নয়া নিয়ম।

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, আগামী জুলাই থেকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হোল্ডাররা মাসে সর্বোচ্চ চারবার এটিএম এবং ব্যাংক থেকে বিনা খরচে টাকা তুলতে পারবেন। তার পরে একই মাসে যদি আবার টাকা তুলতে হয়, সে ক্ষেত্রে প্রতিবার ১৫ টাকা করে চার্জ কাটা হবে। সেই সঙ্গে যুক্ত হবে জিএসটি। পয়লা জুলাই থেকেই বদলাচ্ছে চেকবই রাখার নিয়মও। এবার বছরে ১০ পাতার একটি চেকবই বিনামূল্যে দেওয়া হবে গ্রাহকদের। তারপর থেকে চেকবই ব্যবহার করতে গেলে গুণতে হবে গাঁটের কড়ি। সে ক্ষেত্রে ১০ পাতার চেকবইয়ের দাম হবে ৪০ টাকা। ২৫ পাতার চেকবই কিনলে দিতে হবে ৭৫ টাকা। শেষ হবার আগে কেউ জরুরিকালীন পরিস্থিতিতে চেকবই কিনতে গেলে দিতে হবে ৫০টাকা। সবক্ষেত্রেই কার্যকর হবে জিএসটি। যা গ্রাহকদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। তবে, সব নিয়মই চালু হবে ১ জুলাই থেকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পরই জিরো ব্যালান্স অ্যাকাউন্ট এখন খোলার প্রক্রিয়া শুরু করেন। সবচেয়ে বেশি অ্যাকাউন্টই রয়েছে এসবিআই-এ। এই ধরনের অ্যাকাউন্টগুলি কোনও ব্যালেন্স ছাড়াই খোলা যায়। এর জন্য মিনিমাম ম্যাক্সিমাম কোনও ব্যালেন্স রাখার নিয়ম ছিল না। এবার এই ধরনের অ্যাকাউন্ট হোল্ডারদের ক্ষেত্রেই দুটি বড় বদল আনল এসবিআই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago