খবর লাইভ : অবশেষে জল্পনার অবসান। গ্বালিয়রের মহারাজ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পরে এবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন এক সময়ে রাহুল গান্ধির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ। বুধবার কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলের হাত থেকে গেরুয়া পতাকা হাতে তুলে নেন তিনি। সামনের বছর বিধানসভা ভোট উত্তরপ্রদেশে। তার আগে উত্তরপ্রদেশে কংগ্রেসের সবচেয়ে প্রভাবশালী ব্রাহ্মণ নেতার দলত্যাগে চাপ বাড়ল হাত শিবিরের। এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
এক সময় প্রসাদ ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির ঘনিষ্ঠ। কংগ্রেস আমলে কেন্দ্রীয় মন্ত্রীও হন তিনি। গত কয়েক মাস ধরেই অবশ্য দলীয় রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েছিলেন শাজাহানপুরের কংগ্রেস নেতা। আশায় ছিলেন যোগী রাজ্যে বেহাল কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব তাঁর কাঁধেই সঁপবেন দলের সভানেত্রী সোনিয়া গান্ধি। কিন্তু সেই আশা পূরণ হয়নি। গত বছরের জুলাই মাসে ‘ব্রাহ্মণ চেতনা পরিষদ’ নামে এক অরাজনৈতিক সংগঠন গড়ে তুলে গোটা রাজ্যে ব্রাহ্মণদের এক ছাতার তলায় নিয়ে আসার ক্ষেত্রে উদ্যোগী হয়েছিলেন *জিতেন্দ্র* প্রসাদের পুত্র।
বিজেপি নেতৃত্বের দাবি, জিতিন প্রসাদ দলে আসায় রাজ্যের ব্রাহ্মণ সম্প্রদায়ের বড় অংশের সমর্থন মিলবে। বিশেষ করে সমাজবাদী পার্টি ও কংগ্রেস যে সব এলাকায় শক্তিশালী সেই সব এলাকায় প্রসাদকে দায়িত্ব দেওয়া হতে পারে দলকে শক্তিশালী করার জন্য। এমনই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। যদিও জিতিন প্রসাদের দলত্যাগকে খুব একটা গুরুত্ব দিতে রাজি হননি কংগ্রেসের শীর্ষ নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতার কথায়, ‘জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দল ছেড়ে চলে যাওয়ায় যেমন মধ্যপ্রদেশে ক্ষতি হয়নি, তেমনই জিতিন প্রসাদের দলত্যাগেও কোনও ক্ষতি হবে না।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…