Categories: National

প‍ুণের স্যানিটাইজার কারখানায় আগ‍ুন, মৃত কমপক্ষে ১৪

খবর লাইভ : পুণের রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন লাগে একটি স্যানিটাইজার কারখানায়। অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের। জানা গেছে তারা প্রত্যেকেই কারখানার কর্মী। কারখানাই এখনও বেশ কয়েকজন কর্মীর আটকে থাকার আশঙ্কা রয়েছে। তাদের উদ্ধারে জোরকদমে উদ্ধারকার্য চলছে।

সোমবার বিকেলে মহারাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর পুণের এসভিএস অ্যাকোয়া টেকনোলজিস নামক এক স্যানিটাইজার কারখানায় ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই দ্রুত তা কারখানার অন্য অংশে ছড়িয়ে পড়ে। স্যানিটাইজার তৈরিতে ব্যবহৃত অ্যালকোহল কারখানায় বিশাল পরিমাণে মজুত থাকায় অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নেয়। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেই সেখানে পৌঁছয় দমকলের ছয়টি ইঞ্জিন। দমকল সূত্রে খবর, কারখানায় যখন আগুন লাগে সেই সময় অন্তত ৩৭ জন কর্মী ভিতরে কাজ করছিলেন। দমকলের ছটি ইঞ্জিন এর দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সেই সঙ্গে ৩৭ জন কর্মচারী মধ্যে ২০ জনকে উদ্ধার করতে পেরেছে দমকল বাহিনী। একই সঙ্গে ১৪ জন কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে কারখানা থেকে। দমকল বাহিনীর অনুমান, ভিতরে এখনও বেশকিছু মানুষ আটকে রয়েছেন, তাদের খোঁজ চলছে। এখনও জারি রয়েছে উদ্ধারকার্য ও আগুন লাগার কারণ অনুসন্ধানের কাজ।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশের থাকার আশ্বাস দিয়ে তিনি জানান, ক্ষতিপূরণ হিসেবে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে স্যানিটাইজার যেহেতু দাহ্য পদার্থ, সেটি তৈরি করতে গিয়েই কোনও রাসায়নিক বিক্রিয়া থেকে আগুন লেগে থাকতে পারে। পরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানায়। অগ্নিকাণ্ডের সময় কারখানা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গিয়েছে। যার ফলে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। দমকল এখনও আগুন লাগার কারণ নিয়ে স্পষ্ট মতামত দিতে পারেনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago