খবর লাইভ : পুণের এক রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুনে জ্বলেপুড়ে ছাই অন্তত ১৭ জন শ্রমিক। তাদের মধ্যে ১৫ জনই মহিলা। এখনও বেশ কয়েকজন শ্রমিকের কোনও খোঁজ নেই। ফলে আগুনের লেলিহান শিখায় তাঁরাও পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও প্রশাসনের পদস্থ আধিকারিকরাও। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আশেপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
দমকল সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকালে পুণে থেকে ১৬ কিলোমিটার দূরে পিটানগর-মুলসী তালুকার পিটানগর ইন্ডাস্ট্রিয়াল জোনে এসভিএস অ্যাকোয়া টেকনোলজিস নামে একটি কারখানায় আগুন ধরে যায়। কারখানাটিতে প্রচুর পরিমাণ রাসায়নিক ও দাহ্য পদার্থ থাকায় নিমেষেই তা ভয়াবহ আকার ধারণ করে। আগুন লাগার সময়ে কারখানাটিতে ৩৭ জনের মতো শ্রমিক কাজ করছিলেন। অধিকাংশই স্থানীয় বাসিন্দা এবং মহিলা। আগুনের ধোঁয়ার কুণ্ডলী কয়েক কিলোমিটার দূর থেকেও লক্ষ্য করা গিয়েছে। বেশ কয়েকজন শ্রমিক আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পেলেও ১৫ জন মহিলা শ্রমিক সহ ১৭ জন জীবন্ত পুড়ে ছাই হয়ে যান।
অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। কারখানার পাঁচিল ভেঙে ভিতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালান দমকল কর্মীরা। কিন্তু আগুনের কুণ্ডলী ও তাপের কারণে বেশ কয়েক ঘন্টা ভিতরে ঢুকতে পারেননি তাঁরা। তার পরে অবশ্য ভিতরে ঢুকে শ্রমিকদের ঝলসে যাওয়া দেহ উদ্ধার করেন। সর্বশেষ পাওয়া খবরে, এখনও আগুন সম্পূর্ন নিয়ন্ত্রণে আনা যায়নি। ফলে কারখানার মধ্যে আরও কোনও শ্রমিক আটকে রয়েছেন কিনা, তা জানা যায়নি। তবে বেশ কয়েকজন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন বলে তাঁদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। উদ্ধারকার্য তদারকিতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও প্রশাসনের পদস্থ আধিকারিকরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…