Categories: State

বিজেপিকে হারানো নয় আমাদের লক্ষ্য দেশকে বাঁচানো, মন্তব্য অভিষেকের

খবর লাইভ : ২০২১ জয়ের অন্যতম ম্যাজিক মমতা বন্দ্যোপাধ্যায় হলে কারিগর অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার জন্য আজ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি থেকে সোজা সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর গত শনিবার সেই দায়িত্ব পাওয়ার পর আজ সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করলেন অভিষেক। স্বভাবতই এদিন সাংবাদিক সম্মেলনে তাঁর চোখে-মুখে ছিল আত্মবিশ্বাসের ঝলক। সাংবাদিক সম্মেলনের শুরুতেই তিনি জানিয়ে দেন, ‘দল আমাকে নতুন দায়িত্ব দিয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ষীয়ান নেতারা আগেই সেগুলো জানিয়েছেন। আমি নতুন দায়িত্ব পাওয়ার পর বর্ষীয়ান নেতাদের সঙ্গে দেখা করেছি। তাঁদের আশীর্বাদ ও পরামর্শ নিয়েছি।’ এরপরই তিনি স্পষ্ট জানিয়ে দেন তাঁর ও দলের লক্ষ্য বড়, ভিন রাজ্য।

অভিষেক বলেন, ‘এক মাসের মধ্যে স্পষ্ট পরিকল্পনা তৈরি করব। এবার আমাদের পদ্ধতি ভিন্ন হবে। যে রাজ্যেই যাব জিততে যাব, কিছু ভোট পেতে নয়, কিছু বিধায়কের জন্য নয়। বাংলার মানুষ সব কিছুর জবাব দিয়েছেন। বাংলা কোনও কুৎসার কাছে মাথা নত করেনি। বাংলা বহিরাগতদের কাছে মাথা নত করেনি। বাংলার মানুষের রায়ে দেশে নতুন আশা জেগেছে। বাংলা গোটা দেশকে আশা দেখাচ্ছে। আমাদের লক্ষ্য বিজেপিকে হারানো নয়, আমাদের লক্ষ্য দেশকে বাঁচানো, দেশের সংবিধানকে রক্ষা করা। সবাই বিশ্বাস করেন, মমতা গণতন্ত্রকে বাঁচাতে পারবেন।’ কার্যত ২০২৪-এর সলতে পাকানোর কাজ আজ থেকেই শুরু করে দিয়েছেন অভিষেক। অন্তত তাঁর সাংবাদিক সম্মেলন থেকে তেমনটাই আন্দাজ পাওয়া যাচ্ছে।

এদিন তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে অভিষেক বিজেপির দলে পরিবারতন্ত্র নীতি নিয়ে খোঁচা মেরেছেন। বাংলায় এসে বারবার মমতাকে নিজের ‘ভাইপো’ অভিষেককে রাজনীতিতে তুলে আনার জন্য খোঁচা দিয়েছেন নরেন্দ্র মোদি-অমিত শাহ, তৃণমূলে পরিবারতন্ত্রের কথা বলেছেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি তাঁর জবাবে জানিয়েছেন, বিজেপির আইটি সেলের হেড অমিত মালব্যকে বলব, আইন নিয়ে আসুন যাতে এক পরিবার থেকে একজনের বেশি রাজনীতিতে আসতে না পারে। আইন আনুন, সবার আগে আমি ইস্তফা দেব।’ অভিষেক এও জানান, বারবার বাংলাকেই অপমান করা হয়। কিন্তু কেন বাংলাকে অপমান করা হয় সেই প্রশ্ন তুলেছেন তিনি। এদিন তিনি আরও জানিয়েছেন, রাজ্যে যখন করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দেহ ভেসে আসছে সেখানে যায় না কেন্দ্রীয় দল। যে রাজ্য গঙ্গায় মরদেহ ভাসাচ্ছে সেখানে যায় না কেন্দ্রীয় দল, আর শুধুই বাংলাকে অপমান ও লাঞ্চিত করবে বলে কেন্দ্রের দল পাঠায়। আসলে হারটা হজম হচ্ছে না কিছুতেই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago