খবর লাইভ : ক্রমশ কমছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন। এই নিয়ে টানা সাতদিন দুই লক্ষের নীচেই থাকল সংক্রমিতের সংখ্যা। অন্যদিকে টানা ৪৫ দিন ধরে ২ হাজারের উপরে প্রতিদিন মৃত্যু হচ্ছে। শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্যেও তার অন্যথা হল না। গত ২৪ ঘণ্টায়য় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৭১৩ জনের। বৃহস্পতিবার দেওয়া তথ্যের নিরিখে যা অনেকটাই কম।
দেশে কোভিড চিত্র অনেকটাই স্বস্তি দিচ্ছে। কিন্তু তাতে গা ভাসিয়ে লকডাউন বা কোভিড নিয়ন্ত্রণ বিধি শিথিল করতে নারাজ অধিকাংশ রাজ্য। শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৫ লক্ষ ৭৪ হাজার ৩৫০ জন। মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ৪০ হাজার ৭০২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭১৩ জনের। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ২২,৪১,০৯,৪৪৮ জন ব্যক্তিকে টিকা দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে লকডাউন বা কোভিড নিয়ন্ত্রণবিধির ওপরই ভরসা রাখছে কেরালা ও কর্নাটক। অন্যদিকে সংক্রমণের শীর্ষে থাকা মহারাষ্ট্রের পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হার কম হওয়ায়, ৫টি ধাপে আনলক করার কথা ভাবছে মহারাষ্ট্র সরকার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…