খবর লাইভ : রাজ্যের বর্তমান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ‘বদলি’ বিতর্কের মাঝেই পরবর্তী মুখ্যসচিবের নাম কার্যত চূড়ান্ত করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের বর্তমান স্বরাষ্ট্রসচিব ও ১৯৮৮ ব্যাচের আইএএস ক্যাডার হরিকৃষ্ণ দ্বিবেদীই রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হচ্ছেন। হরিকৃষ্ণ দ্বিবেদী আগামী ২০২৩ সালের ৩০ জুন অবসর নেবেন। সেক্ষেত্রে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব বর্তাতে পারে রাজ্যের বর্তমান সেচ সচিব নবীন প্রকাশের কাঁধে।
বদলি নিয়ে কেন্দ্র বনাম রাজ্যের সঙ্ঘাতে যথেষ্টই অস্বস্তিতে রাজ্যের মুখ্যসচিব। আজই মুখ্যসচিব হিসেবে তাঁর অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে তাঁর মতো দক্ষ আমলাকে আরও ৬ মাসের জন্য এক্সটেনশন দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আর্জি মেনে গত ২৪ মে আলাপন বন্দ্যোপাধ্যায়ের কর্মজীবনের মেয়াদ আরও তিন মাস বৃদ্ধি করেছিল কেন্দ্রের কর্মিবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রক। কিন্তু গত ২৮ মে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনিক বৈঠকে উপস্থিত না থাকায় ওই দিন রাতেই রাজ্যের মুখ্য সচিবকে দিল্লিতে বদলির ফরমান জারি করে কর্মিবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রক। সেই বদলির নির্দেশ নিয়ে ইতিমধ্যেই রাজ্য বনাম কেন্দ্রের সঙ্ঘাত চূড়ান্ত জায়গায় পৌঁছেছে।
রাজ্য সরকার রিলিজ না করায় এদিন সকালে দিল্লিতে হাজিরা দিতে পারেননি আলাপন। সেই পরিস্থিতিতে আলাপনের বিকল্প হিসেবে পরবর্তী মুখ্যসচিব বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।
রাজ্যের প্রবীণ আমলাদের মধ্যে ১৯৮৭ ক্যাডারের আইএএস তল্লিন কুমার বর্তমানে কেন্দ্রীয় ডেপুটেশনে রয়েছেন। ১৯৮৭ ক্যাডারের আর এক আইএএস তথা সেচ সচিব নবীন প্রকাশ আগামী ৩১ অগস্ট অবসর নেবেন। একই ক্যাডারের আর এক আইএএস তথা রাজ্যপাল জগদীপ ধনকরের প্রধান সচিব সুনীল গুপ্তা আগামী ২০২৩ সালের ৩০ নভেম্বর অবসর নেবেন। কিন্তু ভোটের আগে তিনি আচমকাই ডিগবাজি খেয়ে রাজভবনের নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন। ১৯৮৮ ক্যাডারের আর এক আইএএস ইন্দিবর পাণ্ডে রয়েছেন।
তবে শোনা যাচ্ছে, পরবর্তী মুখ্যসচিব হিসেবে হরিকৃষ্ণ দ্বিবেদীকে বেছে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব হওয়ার আগে রাজ্যের অর্থ সচিবের দায়িত্বও যথেষ্ট যোগ্যতার সঙ্গে সামলেছিলেন তিনি। তিনি মুখ্যমন্ত্রীর শুধু বিশ্বস্তই নন, যথেষ্ট কর্মঠ ও দক্ষ আমলা হিসেবেও পরিচিত। শুধু তাই নয়, মৃদুভাষী হরিকৃষ্ণ দ্বিবেদীকে অন্যান্য আমলারাও যথেষ্ট পছন্দ করেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…