Categories: State

অবসর আলাপনের, মুখ্য উপদেষ্টা পদে বসিয়ে মাস্টারস্ট্রোক মমতার

খবর লাইভ : সোমবার কর্মজীবনের শেষ দিনেই অবসর নিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আর অবসর নেওয়ার পরেই রাজ্যের প্রবীণ ও দক্ষ আমলাকে নিজের মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করে মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বাঙালি অস্মিতাকে অপমান করার জন্য কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেছেন, ‘কেন্দ্র প্রতিহিংসামূলক রাজনীতি করছে। একদিন এর জন্য পস্তাতে হবে।’ আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্থলে রাজ্যের মুখ্যসচিব পদে স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী। নয়া স্বরাষ্ট্রসচিব হয়েছেন প্রাণিসম্পদ বিকাশ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা।
রাজ্যের মুখ্যসচিবকে বদলির নির্দেশ প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে এদিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। পাঁচ পাতার চিঠিতে তিনি আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী এবং অসাংবিধানিক হিসেবে আখ্যাও দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী আশা করেছিলেন, তাঁর চিঠিকে সম্মান দিয়ে রাজ্যের মুখ্য সচিবকে বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করবে কেন্দ্র। তাই দুপুরে সাংবাদিক সম্মেলনে তিনি এ বিষয়ে অনেকটা সংযমের পরিচয় দিয়ে বলেছিলেন, ‘কেন্দ্র সরকার প্রথমে চিঠি দিয়েছিল। আমরা তার জবাব দিয়েছি। এটা তো সৌজন্য। কেন্দ্র-রাজ্য সবসময়ে এভাবে সমন্বয় রাখবে, সেটাই স্বাভাবিক। কেন্দ্র কী সিদ্ধান্ত নেয়, আমরা সেইদিকে তাকিয়ে আছি। এখন ওরা সিদ্ধান্ত নিলে তখন তার উত্তর আবার দেব। আপাতত আমার হাতে কিছু নেই।’
কিন্তু সেই সাংবাদিক সম্মেলনের পরেই কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশ মোতাবেক এদিন দিল্লিতে কাজে যোগ না দেওয়ায় আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ করে মোদি সরকার। আর সেই চিঠি পাওয়ার পরে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। ফের তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন ডাকেন। সেই সাংবাদিক সম্মেলনে ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘আমি ইচ্ছা করলেই আলাপনকে জোর করে রেখে দিতে পারতাম। মুখ্যসচিব হিসাবে আগামী তিনমাস কাজ করত। ওরা কিছুই করতে পারতো না। কিন্তু আজ আলাপন নিজেই এসে বলেন, ম্যাডাম আমাকে অবসর নিতে অনুমতি দিন। তাঁর সেই সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। সে জন্যই আমি তাঁকে মুখ্যসচিব পদ থেকে অবসর দিয়েছি। আমলাতন্ত্রকে বাঁচিয়ে দিয়েছেন আলাপন। এটা হওয়া উচিত নয়। আলাপন বন্দ্যোপাধ্যায় সাহসের পরিচয় দিয়েছেন। ইতিহাসে তাঁর নাম লেখা থাকবে। তিনি এতদিন ধরে দেশের হয়ে কাজ করেছেন, অবসরের মুহূর্তে এসে তাঁর সঙ্গে যা করা হল, তা ঠিক নয়। আলাপনের অবসরের পরেও আমরা তাঁর সাহায্য নেব। ওঁর মতো সৎ অফিসারের প্রয়োজন। কোভিড ও ঘূর্ণিঝড়ে ভাল কাজ করেছেন তিনি। ওঁকে আমার প্রয়োজন। ওঁকে রাজ্যের মানুষেরও প্রয়োজন। তাই আমি তাঁকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করছি। তিন বছরের জন্য নিয়োগ করা হয়েছে। কাল থেকেই তিনি তাঁর কাজ শুরু করবেন। রাজ্য সরকারের বিভিন্ন নীতি তৈরির ক্ষেত্রে তিনি আমাদের সাহায্য করবেন।’
রাজ্যের একজন মুখ্যসচিব ও প্রবীণ আমলার সঙ্গে মোদি সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘রুল বুকের ৬(১) ধারা উল্লেখ করে তাঁকে তলব করা হলো। রাজ্যের সাথে কোনো আলোচনাই করা হলো না। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীর এই কাজ তো প্রতিহিংসা পরায়ন। যা করছেন তা আঘাতে নুনের ছিটা। কেন তাঁকে দিল্লিতে ডাকা হলো সেই বিষয়ে নির্দিষ্ট কিছু বলা হয় নি। আলাপনকে কেন ডাকা হচ্ছে সেটা তো জানানো উচিৎ। ওরা রাজ্য সরকারকে বুলডোজ করতে চাইছে। রাজ্যের টপ মোষ্ট আমলাকে এইভাবে তাঁর কনসেন্ট ছাড়া ডেকে নেওয়া যায় কি ? তাঁকে এইভাবে হিউমিলিয়েট করা ঠিক হচ্ছে কি ? আমলারা তো ক্রীতদাস কিংবা চুক্তিভিত্তিক শ্রমিক নয়।’ স্বাধীন ভারতের ৭৪ বছরের ইতিহাসে এমন ঘটনা অতীতে ঘটেনি বলেও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুঁড়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এইভাবে আপনারা আমাকে শেষ করতে পারবেন না মিস্টার প্রাইম মিনিষ্টার। এই লড়াইটা শুধু আলাপন বন্দ্যোপাধ্যায়ের নয়। এটা সারা দেশের সব আমলার লড়াই। দুইজনের একটা সিন্ডিকেট যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নেবেন? বাংলা সব সময় মাথা উঁচু করেই চলে। এটা আমাদের নৈতিক জয়।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago