Categories: National

মুখ্য সচিবের বদলি, মমতার পাশেই কংগ্রেস

খবর লাইভ : পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে দিল্লিতে হঠাৎ তলব। এই ইস্যু এখন আর রাজ্যের গন্ডির মধ্যেই রইল না। আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াল কংগ্রেস।

এই ঘটনায় কেন্দ্রের নোংরা রাজনীতির কথাই মনে করাচ্ছে কংগ্রেস নেতৃত্ব। এদিন জাতীয় কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে বদলির সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার, তাতে গোটা দেশ হতবাক। মাত্র চারদিন আগে মোদি সরকারই মুখ্য সচিবের মেয়াদ আরও তিন মাস বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছিল। সেদিক থেকে দেখলে এটা দ্বিচারিতা ছাড়া আর কিছু নয় মোদি সরকারের এই সিদ্ধান্ত ভারতের সংবিধান ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর চরম আঘাত। কেন্দ্র যদি এভাবে রাজনৈতিক কারণে আইএএস, আইপিএসদের রাজ্য থেকে ডেকে পাঠায়, তাহলে আইনের শাসন ও সংবিধানিক কাঠামো ভেঙে পড়বে।’
কংগ্রেসের তরফে প্রশ্ন, “ঠিক কী কারণে মাত্র চারদিনের মধ্যে বাংলার মুখ্যসচিবকে নিয়ে এই সিদ্ধান্ত বদল, প্রধানমন্ত্রী এবং বিজেপি সরকার কি তার জবাব দেবে?” কংগ্রেসের দেওয়া বিবৃতিতে আলাপনের বদলির পাশাপাশি নারদ মামলা এবং কলকাতা হাই কোর্টের এক বিচারপতির লেখা বিস্ফোরক চিঠির প্রসঙ্গও তোলা হয়েছে।
প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদবও। লালুপুত্র বলেন, দেখে ভালো লাগছে বাংলার বিরোধী দলনেতাকে যশ পরবর্তী বৈঠকে আমন্ত্রণ জানিয়ে ছিলেন। এই নজির আশা করি পরবর্তী সময়েও বজায় রাখা হবে। বিশেষ করে যে রাজ্যে বিরোধী নেতা বিজেপির নন, সেই সব ক্ষেত্রেও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago